ধূমকেতু প্রতিবেদক : পবিত্র রমযান উপলক্ষে সরকার জি.আর এর মাধ্যমে দু:স্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ হিসেবে ৫০০টাকা প্রদান করার নির্দেশ দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই অর্ধ প্রদানের উদ্বোধন করেন রিশিকুল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু।
তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র রমযান উপলক্ষে অসহায় মানুষদের জন্য অর্থ বরাদ্ধ করেছেন। সেইসাথে অনান্য সুযোগ সুবিধা প্রদান অব্যাহত রয়েছে।
এই অর্থ মুসলিমসহ সকল সম্প্রদায়ের অসহায় ৫০০ জনের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানান তিনি। আগামীতে সরকারী সকল সুবিধা জনগণের মধ্যে সচ্ছতার মাধ্যমে বিতরণ করা হবে বলে তিনি উল্লেখ করেন। সেইসাথে করোনার ভয়াবহতা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন চেয়ারম্যান।
এসময়ে অত্র ইউপি সচিব জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী উপজেলা সহকারী থানা শিক্ষা অফিসার ও অত্র ইউনিয়নের ট্যাগ অফিসার আফজাল হোসেন ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কবীর হোসেন নয়নসহ অত্র ইউনিয়নের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


