ধূমকেতু প্রতিবেদক : করোনার প্রাদূর্ভাবে কর্মহীন অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সাহায্য সহযোগীতার পরামর্শ দেন।
তারই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন গোটা রমজানে ইফতার বিতরণের উদ্যোগ গ্রহন করেন।
এরই অংশ হিসেবে সোমবার ২৭ রমজানে নগরীর সাহেব বাজার স্যান্ডেল পট্টিতে উন্নত মানের ৩০০ প্যাকেট ইফতারি বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সদস্য আলিমুল হাসান সজল, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহম্মেদ, প্রচার সম্পাদক মিদুল কুমার সাহা, সদস্য বাপ্পি, নগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর যুবলীগের সদস্য ইদ্রিস আলী, আব্দুর রাজ্জাক রনি, মুরশালিন হক রাবু, নগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ফজলে রাব্বি প্রমুখ।


