ধূমকেতু প্রতিবেদক : উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রতিবারের ন্যায় মানবিক কর্মসূচীর আওতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, স্ক্যান বাংলাদেশ, জাতীয় প্রতিবন্ধী যুব ফোরাম এর সহযোগিতায় পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের ধুত্রাবন মহল্লা, হরিয়ান ইউনিয়নের মল্লিকপুর গ্রামের ২শতাধিক সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংস্থার নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন, প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট সুলতানা রিজিয়া, সুপারভাইজার টুম্পা পালসহ উপকারভোগী ২ শতাধিক নারী ও শিশু।

সংস্থার নির্বাহী পরিচালক বলেন, সুবিধা বঞ্চিত জনগোষ্ঠিকে ঈদ উপহার তুলে দিতে পেরে ভালো লাগছে। তিনি অসহায় দরিদ্র জনগোষ্ঠির পাশে সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানদের সহযোগিতার আহ্বান জানান। ঈদ উপহার বিতরণকালে জনসমাগম এড়িয়ে দূরত্ব বজায় রেখে প্রদান করা হয়। সকলকে মাস্ক প্রদান করা হয়।


