IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ
Home >> রাজশাহী >> ফিলিস্তিনের উপর ইজরাইলের আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ফিলিস্তিনের উপর ইজরাইলের আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মে) সকাল ১০ টার দিকে সাহেব বাজার জিরোপয়েন্টে, ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাজশাহী জেলা ও মহানগর শাখার উদ্যোগে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি শাহজাহান আলী বরজাহানের সভাপতিত্বে ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম বাদশার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান, নগর নির্বাহী সভাপতি সুজিত সরকার, মুক্তিযুদ্ধ পাঠাগারের সাধারণ সম্পাদক কামারুল্লাহ সরকার কামাল, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ পাপ্পু ও নগর নির্বাহী সদস্য ছাত্রনেতা তামিম শিরাজী।

কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান বলেন-“ফিলিস্তিনের মানুষের উপর ইসরায়েলের গনহত্যার জন্য আন্তর্জাতিক ট্রাইবুনাল গঠন করে ইসরায়েল কে শাস্তির মুখোমুখি করতে হবে এবং ফিলিস্তিনের স্বাধীনতা দিতে হবে। সেই সাথে অনতিবিলম্বে যুদ্ধ বিরতি প্রস্তাব গ্রহণ করতে হবে।”

উক্ত মানববন্ধন থেকে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করে গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবি তোলে বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, কবি কামরুল বাহার আরিফ, মহিলা ইউনিটের সভাপতি হালিমা খাতুন লিমা, সাধারণ সম্পাদক আয়েশা ইসলাম মুন্নি, স্টুডেন্ট ফ্রন্ট এর সভাপতি মহিউদ্দিন মিঠু;সাধারণ সম্পাদক ইখতিয়ার প্রামাণিক প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31