IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে
Home >> রাজশাহী >> প্রেমিক-প্রেমিকা পালানো নিয়ে সংঘর্ষে আটক ৬, অতঃপর মোলাকাত

প্রেমিক-প্রেমিকা পালানো নিয়ে সংঘর্ষে আটক ৬, অতঃপর মোলাকাত

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় প্রেমিক-প্রেমিকা পালানোর ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। উভয় পরিবারের মধ্যে দফায়-দফায় সংঘর্ষের পর বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ দুই পক্ষের ৬ জনকে আটক করে। অতঃপর প্রেমিক যুগলের দুই পিতা ছেলে-মেয়ের বিয়ে মেনে নিয়ে রাতে মোলাকাত করেন।

স্থানীয় লোকজন জানান, বাঘার আড়ানী পৌর এলাকার চকরপাড়া গ্রামে প্রেমের টানে বাড়ি থেকে পালায় প্রেমিক-প্রেমিকা। আর এ ঘটনার জের ধরে দুই পরিবারের দ্বন্দ্ব ও দফায় দফায় সংঘর্ষে আহত হয় ২০ জন। অতঃপর পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের ৬ জনকে আটক করে। এতে উভয় পরিবারের মধ্যে টনক নড়ে। এরপর রাতে দুই প্রেমিক যুগলের পিতা মামলা মিমাংসা করার শর্তে মোলাকাত করেন।

প্রসঙ্গত, উপজেলার আড়ানী পৌরসভার চকরপাড়া গ্রামের জহুরুল ইসলাম রব্বেলের কলেজ পড়ুয়া মেয়ে প্রাইভেট পড়ার নাম করে (১৬ মে) দুপুরে বাড়ি থেকে বের হয়। পরে তাকে খোঁজ করে না পেয়ে তার প্রেমিক নুরনগর (খয়েরমিল) গ্রামের হিরো উদ্দিনের ছেলে তানভির আহম্মেদ রুহানের বাড়িতে যাই মেয়ের পরিবার ও তাদের লোকজন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ মামলা দিলে পুলিশ বৃহস্পতিবার দুই পক্ষের ৬ জনকে আটক করে।

আটককৃতরা হলেন, নাহিদ হোসেন, আশিক আহম্মেদ, সাজু হোসেন, ফয়সাল আহম্মেদ, মিঠন হোসেন ও বিপ্লব।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে ৬ জনকে আটকের পর শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এখন লোকমুখে শুনছি উভয় পক্ষ মামলা নিৎপত্তি করার লক্ষে তাদের ছেলে-মেয়ের বিয়ে মেনে নিয়ে মোলাকাত করেছেন। যার সত্যতা নিশ্চিত করেন ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোজাম্মেল হক রাজ।

অপরদিকে, নারী ও শিশু নির্যাতন মামলাসহ বিভিন্ন মামলার ওয়ান্টেভূক্ত ৩ জন আসামীকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন ওসি নজরুল ইসলাম। আটককৃতরা হলেন, শরিফুল ইসলাম বাবু, সেলিম মেল্লা ও গিয়াস উদ্দিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31