IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা
Home >> রাজশাহী >> মুন্ডুমালায় রেড ক্রিসেন্টের খাদ্য সমগ্রী বিতরণ

মুন্ডুমালায় রেড ক্রিসেন্টের খাদ্য সমগ্রী বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : মুন্ডুমালা এলাকায় করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার মুন্ডুমালা পৌরসভা চত্বরে কাতার রেড ক্রিসেন্টের অর্থায়নে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের আয়োজনে করোনা ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের সেক্রেটারী শফিকুজ্জামান শফিক, আজীবন সদস্য মীর তৌফিক আলী ভাদু, সামউন ইসলামসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের সদস্যবৃন্দ।

খাদ্য সামগ্রী বিতরণকালে জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, করোনাকালীন এদেশের একজন মানুষও খাবারের অভাবে মারা যাবে না। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রাখতে রেড ক্রিসেন্ট রাজশাহী জেলা ইউনিট আজ মুন্ডুমালা এলাকার ক্ষতিগ্রস্থ জনগনের পাশে এসে দাঁড়িয়েছে। আমি কথা দিচ্ছি, সুযোগ পেলে এঅঞ্চলের মানুষের পাশে জেলা ইউনিট আবারো এসে দাঁড়াবে।

তিনি বলেন, জেলা ইউনিটের তরুন সেক্রেটারী শফিক্জ্জুামান শফিকের অক্লান্ত পরিশ্রমে আজ রেড ক্রিসেন্ট জেলা ইউনিটকে মানুষ চিনেছে।

এ মূহুর্তে তিনি আরো বলেন, সারাদেশে লকডাউন চলায় সাধারণ মানুষ কর্মহীন হয়ে পরেছে এবং তাদের উপার্জনও নাই বললেই চলে। আজ রেড ক্রিসেন্ট যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন তা আপনাদের জন্য অতি সামন্য। পরিশেষে তিনি সকলকে সরকারের নির্দেশ মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানান এবং মাস্ক ব্যবহার করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান।

উল্লেখ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট তিনশত পরিবারকে সাড়ে সাত কেজি চাল, এক কেজি ডাল, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, এবং ৫০০ গ্রাম সুজু প্রদান করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31