ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় এককেজি গাঁজা সহ মতিউর রহমান নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ মে) রাত ১১ টার সময় আড়ানী পিয়াদা পাড়া থেকে তাকে আটক করা হয়। মতিউরের পিতার নাম মোজাহার হোসেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা যায়, বাঘা থানার উপ-পরিদর্শক (এস.আই) মাহফুজ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোস নিয়ে সোমবার রাত ১১ টার সময় আড়ানী পৌর এলাকার পিয়াদাপাড়া গ্রামের মোজাহার হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী মতিউর রহমান (৪৫) এর বাড়ী তল্লাশী চালাই। এ সময় তার শয়ন কক্ষ থেকে পলিপ্যাকে মোড়ানো দুটি প্যাকেটে এক কেজি গাঁজা পায় পুলিশ। অতঃপর তাকে থাকায় নিয়ে আসা হয়।
এই মামলার তদন্ত কর্মকর্তা (এস.আই) মাহফুজ হোসেন জানান, আসামীকে জিঙ্গাসা বাদে জানা গেছে মাদক ব্যবসায়ী মতিউর রহমান উক্ত গাঁজা গুলো রাত সাড়ে ১১ টার ট্রেন যোগে ঢাকা নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, আসামী মতিউর রহমানকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


