IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবার
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাগমারায় বিলসুতি বিলে জোরপূর্বক বাঁধ নির্মাণের চেষ্টার অভিযোগ

বাগমারায় বিলসুতি বিলে জোরপূর্বক বাঁধ নির্মাণের চেষ্টার অভিযোগ

অভিযোগ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বিলসুতি বিলে খাঁপুর এলাকায় জোর পূর্বক ইউপি চেয়ারম্যানের বাঁধ নির্মানের চেষ্টা। বাঁধ নির্মাণকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে এরই মধ্যে স্থানীয় কৃষক ও জেলেরা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। অবৈধভাবে বিলের মৎস্যচাষ প্রকল্পের লোকজন বাঁধ নির্মাণ শুরু করলে অপর পক্ষের বাধার মুখে পড়ে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে বাঁধ নির্মাণ করার প্রক্রিয়া চলছে বলে অভিযোগ করা হয়।

এদিকে চেয়ারম্যান মকলেছুর রহমান দুলাল বলেন, এটা বাঁধ নির্মাণ নয়, পানির প্রবাহের জন্য খাল সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিযোগ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানাগেছে, দ্বীপপুর ইউনিয়নের খাঁপুর এলাকায় বিলসুতি বিলে মাছচাষের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রায় এক কিলোমিটারের অধিক দীর্ঘ একটি বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সরকারি ও ব্যক্তিমালিকানা জমির ওপর দিয়ে ওই বাঁধ নির্মাণ শুরু করে। এর ফলে ওই এলাকার ফসলি জমি কমে যাওয়ার পাশাপাশি জলাবদ্ধতার সৃষ্টি হবে। এতে ব্যাহত হবে ফসলের চাষ সেই সাথে এলাকার মৎস্যজীবীরা সেখানে মাছ ধরতে পারবেন না। এসব তোয়াক্কা না করে ব্যক্তি স্বার্থে মাছচাষের সুবিধার জন্য বিলের মধ্য দিয়ে বাঁধ চেষ্টা করে চেয়ারম্যান। বাঁধ নির্মাণের লক্ষ্যে কয়েকদিন থেকে ভেকু মেশিন দিয়ে খনন কাজ শুরু করা হয়। ঘটনাটি জানতে পেরে স্থানীয় মৎস্যজীবী ও কৃষকেরা বাধা প্রদান করেন। এতে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খননকারীরা কাজ বন্ধ রেখে চলে যান। তবে এরপরেও কয়েক দফা তাঁরা খননের উদ্যোগ গ্রহণ করেন।

অপরদিকে বাঁধ নির্মাণ বন্ধের দাবি জানিয়ে স্থানীয় কৃষক ও জেলেরা রাজশাহী জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ প্রদান করেন।

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন, মুনছুর রহমান, মকছেদ আলীসহ কয়েকজন ব্যক্তি জানান, মাছচাষের সুবিধার জন্য বিলসুতি বিলের মাঝখান দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে। বাঁধ নির্মাণ করা হলে বিলে ব্যাপক হারে জলাবদ্ধতার সৃষ্টি হবে। এতে শত শত একর জমি অনাবাদি হয়ে যাবে। এছাড়াও বিলের নিয়ন্ত্রণ প্রভাবশালীদের কব্জায় গেলে সাধারণ জেলেরা মাছ ধরতে পারবেন না। তাঁরা অভিযোগ করেন, বাঁধ নির্মাণ বন্ধের দাবি জানানোর পর থেকে তাঁদের বিভিন্নভাবে হুমকী দেওয়া হচ্ছে। যেভাবেই হোক তাঁরা বাঁধ নির্মাণের ঘোষণা দেওয়াতে এবং তাঁরা প্রতিহতের ঘোষণা দেওয়াতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে জানান।

বাঁধ নির্মানকারী দ্বীপপুর ইউনিয়নের চেয়ারম্যান মকলেছুর রহমান দুলাল বলেন, ফসলি জমির জলাবদ্ধতা কমানোর জন্য নিজেদেও অর্থায়নে বাঁধ নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে। এরফলে পানি দ্রæত তম সময়ের মধ্যে অপসারণ হয়ে যাবে। একটি পক্ষ এটাকে বাঁধ নির্মাণ বলে প্রচার করছেন। কিছু ব্যক্তি সরকারি খাল ভরাট করে সেগুলো দখলে রেখেছেন। তাঁরাই দখল না ছাড়ার জন্য এর বিরোধীতা করছেন।

বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, বাঁধ নির্মাণে কারনে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এটা নিয়ে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে পুলিশ উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ করেছে।

বাগমারার ইউএনও শরিফ আহম্মেদ বলেন, এই ধরণের একটি অভিযোগ পাওয়া গেছে। বাঁধ নির্মাণ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31