ধূমকেতু প্রতিবেদক : নানা আয়োজনে রাহালা রিমিল ডান্স গ্রুপের ৪র্থ বর্ষপূর্তি পালিত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে নগরীর ডিঙ্গাডোবা এলাকার বাগানপাড়া ক্লাবে ডান্স গ্রুপের ৪র্থ বর্ষপূর্তি পালন হয়।
কেক কেটে রাহালা রিমিল ডান্স গ্রুপের বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও বিশিষ্ঠ সামাজসেবী শাহীন আকতার রেণী।
অনুষ্ঠান শেষে আদিবাসী শিশুদের মাঝে খাবার প্যাকেট বিতরণ করা হয়। এছাড়াও রাহালা রিমিল ডান্স গ্রুপের বর্ষপূর্তি উপলক্ষে নৃত্য পরিবেশন করেন আদীবাসী তরুণীরা।
রাহালা রিমিল ডান্স গ্রুপের সভাপতি সাবিত্রী হেমব্রমের সভাপতিত্বে বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রমসহ অন্যান্য অতিথিবৃন্দ।


