ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে অজ্ঞাত পরিচয়ের এক মানসিক ভারসাম্যহীনকে নির্যাতনের অভিয়োগ উঠেছে। উপজেলার বাঁধাইড় ইউপির শিবরামপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।
এদিকে এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃস্টি হয়েছে, বইছে সমালোচনার ঝড়, দাবি উঠেছে নির্যাতনকারীদের আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমুলক শাস্তির।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্প্রতিবার দিবাগত রাতে শিবরামপুর গ্রামের পাতানের পুত্র আলতাফুরের নির্দেশে মৃত খোকার পুত্র কাদের ও সাইদুর রহমানের পুত্র সজিব অজ্ঞাত পরিচয়ের এক মানসিক ভারসাম্যহীনকে গ্রামে প্রবেশ করায় তাকে করোনা রোগী আঙ্খ্যা দিয়ে অমানুষিক নির্যাতন করে। এদিকে নির্যাতনের এক পর্যায়ে সে জ্ঞান হারালে তাকে রাস্তার পাশে ফেলে রেখে তারা চলে যায়। এ ঘটনার পর থেকে ওই মানসিক ভারসাম্যহীনের আর দেখা পাওয়া যায়নি। এনিয়ে এলাকায় মুখরুচোক নানা গুঞ্জন বইছে।
এবিষয়ে জানতে চাইলে মুন্ডুমালা পুলিশ তদন্তকেন্দ্রের ইন্চার্জ মিজানুর রহমান বলেন, কেউ কোনো অভিযোগ করেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এবিষয়ে জানতে চাইলে আলতাফুর বলেন, লকডাউনের সময় বহিরাগত পরিচয়হীন ব্যক্তিকে মৃদু চড়-তাপ্পড় দিয়ে এলকার বাইরে পাঠিয়ে দেয়া হয়েছে মাত্র।


