IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘মিরপুর উচ্ছেদ অভিযানে সমন্বয়হীনতা ছিল, তদন্তের নির্দেশ’নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তাররাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও মুদি দোকান হস্তান্তরকুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় অসহায় মানুষের হাতে চেক তুলে দিলেন এমপি ডাঃ আব্দুল বারীসিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপগোদাগাড়ী মারোইল মোড় জামে মসজিদ থেকে কবরস্থান পর্যন্ত রাস্থা পাকা করার দাবি এলাকা বাসিরযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দফা হামলায় বেঁচেছিলেন মোজতবা খামেনিবঙ্গোপসাগরে স্থল নিম্নচাপ,চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতবাঘায় আনসার-ভিডিপির ১০০০ বৃক্ষ রোপণের উদ্যোগ, প্রথম দিনে ৫০০ বৃক্ষ রোপণদুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় নিম্নমানের উপকরণে চলছে ভূমি অফিসের নির্মাণ কাজ

পুঠিয়ায় নিম্নমানের উপকরণে চলছে ভূমি অফিসের নির্মাণ কাজ

ধূমকেতু ডেস্ক : রাজশাহীর পুঠিয়া উপজেলা ভূমি অফিস ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের কারণে কাজ বন্ধ করার নির্দেশ দিলেও তা মানছেন না ঠিকাদারী প্রতিষ্ঠান। উল্টো গণপূর্ত প্রকৌশলীকে তার অফিসে মারধর করে ঠিকাদার জেল-হাজতে গেলেও নির্মাণ কাজ বন্ধ করেনি। বরং মানহীন নির্মাণ সামগ্রী দিয়েই চলছে কাজ। এদিকে ওই কাজে ব্যবহৃত নির্মাণ উপকরণ জব্দ করেছেন উপজেলা প্রশাসন।

রাজশাহী গণপূর্ত বিভাগ-২ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কোটি টাকার অধিক ব্যয়ে পুঠিয়া উপজেলায় ভূমি অফিস ভবন নির্মাণ কাজ চলছে। আর নির্মাণ কাজটি করছেন রাজশাহী মহানগর এলাকার ঠিকাদারী প্রতিষ্ঠান লিটন এন্টার প্রাইজ। শুরু থেকেই ওই প্রতিষ্ঠানটি ভবনের বিভিন্ন কাজে নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে আসার অভিযোগ রয়েছে। যা দফায় দফায় সর্তক করেও ঠিকাদার তা কর্ণপাত করেনি। গত ১৬ আগস্ট কাজের মান যাচাই করতে উপসহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন নির্মাণ কাজ পরিদর্শনে যান। এ সময় সেখানে নিম্নমানের ইটের খোয়া দিয়ে ঢালাই কাজ চলছিল।

এছাড়া কাজের সিডিউলে চার ইঞ্চি ঢালাই দেয়ার বিষয়টি উল্লেখ থাকলেও দেয়া হচ্ছিল আড়াই ইঞ্চি। এ সময় তিনি কাজটি বন্ধ করে দেন এবং ঘটনাস্থল থেকে নিম্নমানের নির্মাণ সামগ্রী সরিয়ে নেয়ার নির্দেশ দেন। এ ঘটনায় ১৭ আগষ্ট ঠিকাদার শাহাবুল মঞ্জুর লিটন এবং তার ব্যবস্থাপক আতিকুর রহমান ওই প্রকৌশলীর অফিসে ভাংচুর চালিয়ে তাকে পিটিয়ে রক্তাক্ত করেছেন। এ ঘটনায় ঠিকাদার ও তার সহযোগীকে আসামী করে মহানগরের রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ ওই দু’জনকে আটক করে জেল-হাজতে পাঠিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউজ্জামান বলেন, উপরের নির্দেশ ক্রমে ভূমি অফিস ভবন নির্মাণ কাজে ব্যবহৃত উপকরণগুলো জব্দ করা হয়েছে। অপরদিকে জব্দকৃত উপকরণগুলো পরীক্ষা-নিরিক্ষা করে যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন। ভবনের যে কাজে জটিলতা দেখা দিয়েছে সেগুলো বন্ধ রাখা হয়েছে। আর বাকি কাজ রুটিন মোতাবেক চলবে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ