IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে
Home >> রাজশাহী >> লিড নিউজ >> বাগমারায় নতুন প্রজন্মের মাঝে আলো ছড়াচ্ছে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর কমপ্লেক্স

বাগমারায় নতুন প্রজন্মের মাঝে আলো ছড়াচ্ছে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর কমপ্লেক্স

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় ইতিহাস ঐতিহ্যের ৭২ বছর। আওয়ামী লীগের ৭২ বছরে নতুন প্রজন্মের মাঝে জ্ঞানের আলো ছড়াচ্ছে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স। বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় ইতিহাসসহ বিভিন্ন তথ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার উদ্দেশ্য নিয়ে রাজশাহীর বাগমারায় নির্মাণ করা হয়েছে দেশের প্রথম ডিজিটাল কার্যালয় ‘বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর কমপ্লেক্স।’ মূলত নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার জন্য এ উদ্যোগ গ্রহন করা হয়েছে।

এছাড়াও বাগমারা উপজেলার ইতিহাস-ঐতিহ্য ও সার্বিক উন্নয়ন এবং বিভিন্ন এলাকার তথ্য অল্প সময়ের মধ্যে দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়া যাবে এই কমপ্লেক্সটির কার্যক্রমের মাধ্যমে। আর এ জন্যই ছয় তলা বিশিষ্ট অত্যাধুনিক বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর কমপ্লেক্সটি তৈরি করা হয়েছে। দেশে এটিই প্রথম আওয়ামী লীগের ডিজিটাল কার্যালয়। এর আগে এ ধরণের কোন কার্যালয় দেশে স্থাপিত হয়নি।

উপজেলার চানপাড়ায় এ কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হওয়ার পর থেকেই এখানে প্রতিনিয়ত বিভিন্ন দর্শনার্থীদের আগমন ঘটছে। তরুণ ও নতুন প্রজন্মরা জানতে পারছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস।

২০০৮ সালের ডিসেম্বরে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে এ ভবনটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ভবানীগঞ্জ তাহেরপুর সড়কের পাশে চানপাড়ায় ১৩ শতক জমি কিনে ছয় তলা বিশিষ্ট নিজস্ব ভবনের নির্মাণ কাজ শুরু হয়। স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এই ভবন নির্মাণের আগে ওই জমি শেখ হাসিনার নামে রেজিষ্ট্রি করে দেন। তার পরেই শুরু হয় নির্মাণ কাজ। সাংসদের সম্পূর্ন নিজস্ব খরচে নির্মাণ করা হয়েছে ব্যয়বহুল ও অত্যাধুনিক এই কমপ্লেক্স।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি সম্মান রেখে আওয়ামী লীগের ডিজিটাল এই কার্যালয়টির নাম রাখা হয়েছে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর কমপ্লেক্স। এজন্য বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্ট্র থেকে অনুমতিও নেওয়া হয়েছে। এখানে রয়েছে বহুবিধ কার্যক্রমের ব্যবস্থা। ছয় তলা এই ভবনটির পঞ্চম তলায় রয়েছে স্থানীয় সংসদ সদস্যের কার্যালয়। একই সাথে রয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও এর সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকের পৃথক পৃথক দপ্তর। শুধু তাই-ই নয়, কমপ্লে¬ক্সটির দ্বিতীয় তলায় রয়েছে সালেহা-ইমারত মিলানায়তন। দক্ষ জনশক্তি তৈরী করতে ভবনটির একটি তলায় স্থাপন করা হবে ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট। এছাড়া তিন তলায় বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় ইতিহাসসহ বিভিন্ন তথ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার জন্য গড়ে তোলা হয়েছে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। সেখানে রয়েছে বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধের স্মৃতিময় ভাস্কার্য এবং দূর্লভ সব ছবি। আওয়ামী লীগের নেতা-কর্মী ও এলাকার সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে এবং উভয়ের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি করতে কমপ্লেক্সটি বাগমারার ভবানীগঞ্জে নির্মিত হয়েছে।

এলাকার জনগণ তাদের সমস্যা যাতে সংসদ সদস্যকে কিংবা দলীয় প্রধানদের জানাতে পারেন সে জন্য এখানে একটি হেল্প ডেস্কেরও ব্যবস্থা রাখা হয়েছে। ভবনটির বিভিন্ন তলায় দ্রæত ওঠা-নামার জন্য রয়েছে লিফটের ব্যবস্থা। এখানে দিনে-রাতে পর্যায়ক্রমে ৩/৪ জন দায়িত্বে রয়েছেন। তারাই এর রক্ষণাবেক্ষণের কাজ করেন। এর ব্যয়ভারও বহন করেন সাংসদ নিজেই। তবে ভবনটি উদ্বোধনের পর থেকে এলাকার জনগণ যে কোন সমস্যার কথা তাদের জানালে তাৎক্ষণিক তা সমাধানের জন্যে সংশ্লি¬ষ্ট শাখায় তা প্রেরণ করা হয়ে থাকে।

২০১৩ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমপ্লেক্সটির উদ্বোধন করেন। ভবনটি উদ্বোধনের পর এখানে থেকে প্রতি সপ্তাহের একটি তালিকা তৈরী করে তা স্থানীয় সংসদ সদস্যের কাছে প্রেরণ করা হয়। এখানে সরকারের বর্তমান ও ভবিষ্যৎ কর্মকান্ড এলাকাবাসীর সুবিধার জন্য বোর্ডে লিপিবদ্ধ থাকে। এমনকি এলাকার কি কি কাজ করা হচ্ছে এবং ভবিষ্যতে পর্যায়ক্রমে কি কি কাজ করা হবে তারও একটি তালিকা সাঁটানো থাকে। এতে করে উপজেলাবাসীর কাছে স্পষ্ট হয় কোন উন্নয়নমূলক কাজটি এবার বাস্তবায়ন হচ্ছে, কোনটি আগামী বছর কিংবা তার পরে হবে সেটাও জানতে পারবেন এলাকার লোকজন। তাছাড়াও ভবনটির অন্যান্য তলায় হোটেল-রেষ্টুরেন্টসহ যাবতীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।

বর্তমানে এই কমপ্লেক্সের বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করে চলেছেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষক-শিক্ষার্থী।

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের প্রতিষ্ঠাতা বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমপি এনামুল হক বলেন, আমি আজীবন জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই। প্রত্যন্ত এলাকার আপামর জনসাধারণ স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী প্রজন্ম যেন বঙ্গবন্ধু ও স্বাধীন বাংলাদেশের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে পারে সে লক্ষ্যেই এটি তৈরি করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31