IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভা
Home >> রাজশাহী >> টপ নিউজ >> পুঠিয়ায় পল্লিবিদ্যুৎ বিলে গ্রাহকদের দূর্ভোগ

পুঠিয়ায় পল্লিবিদ্যুৎ বিলে গ্রাহকদের দূর্ভোগ

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : নাটোর পল্লী বিদুৎ সমিতি-১ এর রাজশাহীর পুঠিয়া জোনাল অফিসের অধিনে থাকা গ্রাহকরা বিদ্যুৎ বিল নিয়ে চরম দূর্ভোগে পড়েছেন। সাধারণ গ্রাহকদের অভিযোগ বিদ্যুৎ অফিসের লোকজন তাদের ইচ্ছেমত ও মাত্রাতিরিক্ত টাকার পরিমান লিখে এক মাসে দুইটি বিল চাপিয়ে দিয়েছেন। নির্ধারিত সময়ের চেয়ে দুই-চারদিন পেরিয়ে গেলেই তারা সংযোগ লাইন কেটে দেয়। এরপর বিলের সাথে অতিরিক্ত ৬০০ টাকা জরিমানা আদায় করা হচ্ছে। এতে করে সাধারন খেটে খাওয়া মানুষরা চরম বিড়ম্বনায় মধ্যে রয়েছেন।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পুঠিয়া জোনাল অফিসের এজিএম (কম) আল ইমরান হোসাইন বলেন, উপজেলায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও কৃষি মিলে মোট ৭০ হাজার বিদুৎ গ্রাহক রয়েছেন। এ সকল গ্রাহকদের কাছে বর্তমানে বিদুৎ বিল বকেয়া ছিল প্রায় ৫ কোটি টাকা। গত কয়েকদিনে আদায় হয়েছে প্রায় সাড়ে ৩ কোটি টাকা। তবে বাকি দেড় কোটি টাকা আগামী দুই দিনে আদায় হবে কিনা তা নিয়ে আশঙ্কা করা হচ্ছে। তবে বকেয়া আদায় করতে অফিসের লোকজন মাঠে নেমেছেন। যদি কোনো গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে বিল না দেয় তবে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।

তাছের উদ্দীন নামের একজন বিদ্যুৎ গ্রাহক বলেন, গত মে মাসের বিল হাতে পেয়েছিলাম জুনের ৬ তারিখে। আর বিল পরিশোধের শেষ তারিখ ছিল ১৪ জুন। ওই বিল নিধারিত সময়ের মধ্যে পরিশোধ করাও হয়। তবে এর সপ্তাহ না যেতেই মাত্রাতিরিক্ত টাকা উল্লেখ করে গত ২৬ তারিখে জুন মাসের বিল বাড়ি পৌছে দেয়া হয়। আর ওই বিল পরিশোধের শেষ তারিখ উল্লেখ করা হয় ২৮ জুন। জুন মাসের বাকি আরো দুইদিন। কিন্তু ২৯-৩০ জুন বিল দিলেও গ্রাহকদের গুনতে হবে জরিমানা।

তিনি বলেন, বড় শিল্প কারখানা, অফিস গুলোতে লাখ লাখ টাকা বকেয়া রয়েছে। আর ওই বকেয়ার টাকা পুরণ করতে সাধারণ গ্রাহকদের উপর জুলুম করছেন বিদ্যুৎ অফিস।

পৌরসভা এলাকার অপর একজন বিদ্যুৎ গ্রাহক জামরুল ইসলাম বলেন, আমরা খেটে খাওয়া লোক। গত এক বছর থেকে করোনার কারণে পরিবার পরিজন নিয়ে কোনো মতে বেচে আছি। এরমধ্যে বিদ্যুৎ অফিস একই মাসে দুই বিল দিলো। তাও বিলগুলো বিগত দিনের চেয়ে অনেক বেশী টাকা খরচ দেখিয়েছেন।

তিনি বলেন, সব সময় আমাদের কাজ থাকেনা তাই নগদ টাকাও জমা থাকে না। এখন এই বিল না দিলে অফিসের লোকজন লাইন কেটে দিয়ে যাবে। আর ওই লাইন পুণঃসংযোগ নিতে গেলে অতিরিক্ত জরিমানার ৬০০ টাকার সাথে তাদের মিস্টি খাওয়ানোর টাকাও দিতে হয়।

অতিরিক্ত বিল বিড়াম্বনার শিকার আতাহার আলী নামের অপর একজন গ্রাহক বলেন, বিগত সময় আমাদের মিটারের বিল ৫০০ থেকে সাড়ে ৬০০ টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। অথচ জুন মাস শেষ হয়নি কিন্তু বিল এসেছে ১ হাজার ২২৩ টাকা। কিভাবে এতো টাকা বিল আসলো তা জানতে আজ অফিসে এসেছিলাম। কিন্তু অফিসের লোকজন বলেছেন, এখন জুন মাস বিলে উল্লেখিত পুরো টাকা দিয়ে দেন। আর অতিরিক্ত যে টাকা নেয়া হচ্ছে তা আগামী মাসের বিলের সাথে সমন্নয় করে দিবেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে পুঠিয়া জোনাল অফিসের ডিজিএম ইয়াকুব আলী বলেন, এখন জুন ক্লোজিং চলছে। এর মধ্যে গ্রাহকদের কাছে আমাদের অনেক টাকা বকেয়া পড়ে আছে। আর নির্ধারিত সময়ের মধ্যে বকেয়ার টাকা পুরণ করতে না পারলে উপরে অনেক জবাব দিতে হয়। তাই বকেয়া আদায়ে আমাদের কিছু কৌশল গ্রহণ করতে হয়। যার কারণে গ্রাহকদের নিকট থেকে জুনের বিলও আদায় করা হচ্ছে। মাস শেষ না হতেই গ্রাহকদের নিকট থেকে দ্বিগুন বিল আদায় বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অতিরিক্ত বিল নেয়ার কোনো সিস্টেম নেই। তবে যদি কোনো গ্রাহক মনে করেন তাদের বিল মাত্রাতিরিক্ত তাহলে অফিসে আসলে ঠিক করে দেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31