ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে কোভিড-১৯ মোকাবেলায় আক্রান্ত, ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ ব্যক্তি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ এলাকার এই ত্রাণ বিতরণ করা হয়।এই সময় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জানে আলম।
প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি।
বিশেষ অতিথি ছিলেন, গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি।
এসময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী মডেল থানা পুলিশের নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাসসহ নেতৃবৃন্দ।


