ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের থেকে বাচ্চা পানকৈড়ি উদ্ধার করেছে বনবিভাগের কর্মকর্তারা। শনিবার এটি উদ্ধার করেন তারা।
জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৭ নম্বর করোনা ওয়ার্ডের সামনের গাছ থেকে গতকাল শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে ৩টি বাচ্চা পানকৈড়ি মাটিতে পড়ে যায়। যার মধ্যে দুটি রামেক হাসপাতালে কর্মরত নির্মাণ শ্রমিকরা নিয়ে যায়। একটি পড়ে থাকতে দেখেন দৈনিক বার্তার স্টাফ রিপোর্টার আল-ফাত্তা সামাদ।
এসময় তিনি চ্যানেল টুয়েন্টি ফোর এর ব্যুরো প্রধান আবরার সাইর এর সহযোগিতায় বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ইন্সপেক্টর জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করেন।
এরপর তিনি তরিৎ ব্যবস্থা নেন এবং বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়ার লাইফ স্কাউট সোহেল রানা ও ফাহমিদ হক চৌধুরি পানকৈড়িটি উদ্ধার করে ও প্রয়োজনীয় সেবা সুষশা দেন।


