ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : যমুনা গ্রুপের চেয়ারম্যান ও যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা সফল সারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহীর চারঘাটে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জোহর নামাজের পরে সাংবাদিক সমাজ ও সুধিজনের উদ্যোগে চারঘাট পৌরসভা অডিটোরিয়ামে স্বরণসভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।
যুগান্তরের চারঘাট প্রতিনিধি মিজানুর রহমানের তত্বাধানে স্বরণসভা ও দোয়ামাহফিল অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন, চারঘাট পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর তামিয়ুন্নেছা, সমাজ সেবক ইয়াজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম, চারঘাট রিপোর্টারস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সনি, সাংবাদিক আসাদুজ্জামান মিঠু প্রমুখ।
সবশেষে মরহুমের আত্মার মাগফিলাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া পরিচালনা করেন ৮ নং ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন।


