ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের বাজেট সভা শনিবার (১৭ জুলাই) সকালে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি ওয়াহেদুন নবী। সভায় কোষাধ্যাক্ষ রাসেল জামান ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন।
বাজেট উপস্থাপনকালে তিনি জানান, গত ২০২০-২১ অর্থ বছরে বাজেটে আয় ধরা ছিল ১৮,১৪,৬৪০/= টাকা তন্মধ্যে ব্যয় হয়েছে ৬, ৮৯,৩০৭/= টাকা ও ব্যাংক স্থিতি আছে ১১,২৫,৩৩৩/= টাকা। চলতি অর্থ বছরে বিভিন্ন খাতে আয় ধরা হয়েছে ৩৫,৪৩,৩৩৩/= টাকা ও বিভিন্ন খাতে ব্যায় ধরা হয়েছে ৩৫,২২,৫০০/= টাকা প্রস্তাব করা হয়েছে যা আলোচনা করে অনুমোদনের জন্য সভাকে অনুরোধ জানান।
উপস্থিত সদস্যগণ উপস্থানকৃত বাজেট পর্যালোচনা করেন ও সঠিক আছে যা অনুমোদন করা যায় মর্মে একমত পোষণ করেন। এই বাজেটে খেলাধুলা খাতে সর্বোচ্চ অর্থ বরা ধরা হয়েছে। বিষদ আলোচনাতে গত ২০২০-২১ অর্থ বছরের আয়-ব্যায় অনুমোদনসহ ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট অনুমোদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি শামীম হোসেন, নির্বাহী সদস্য আলী আফতাব তপন, সেরাজুল ইসলাম, শামসুজ্জামান রতন, সিরাজুল ইসলাম, আবু হানিফ তাপস ও আকবর আলী।


