ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক নারী অনশন শুরু করেছে। সোমবার সকাল সাড়ে ৬ টা থেকে প্রেমিক শামীম হোসেন নামে এক যুবকের বাড়িতে এই অনশন শুরু হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে এক নারী (২৪) এর সাথে বাঘা উপজেলার পারসাওতা বিনোদপুর গ্রামের শাসসুল হকের ছেলে শামীম হোসেনে (২২) এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই সম্পর্কের জের ধরে একে অপরের সাথে বিয়ের প্রতিশ্রুতিতে একাধিকবার দৈহিক মেলা মেশা হয়েছে। যার সত্যতা স্বীকার করেন অনশনকৃত নারী।
এদিকে, প্রেমিক শামীম হোসেন বর্তমানে তাকে বিয়ে করাতো দুরের কথা আরো ৫ বছর অপেক্ষা করতে বলছে। কিন্তু বিধি বাম ! ইতোমধ্যে ঐ নারীর বাড়ি থেকে তার বাবা তাকে অন্যেত্র বিয়ে দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। নিরুপায় হয়ে সোমবার সকালে ঐ নারী প্রেমিক শামীম হোসেনের বাড়িতে এসে বিয়ের দাবি নিয়ে অনশন শুরু করেছেন। আর এ দৃশ্য দেখার জন্য সেখানে ভিড় করছেন গ্রামের শত-শত মানুষ।
এ বিষয়ে স্থানীয় মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর বাঘা থানাকে অবগত করেছি। আইনীভাবে যেটা হয় সেটা হবে। তবে প্রেমিক শামীম হোসেনের সাথে এ বিষয়ে কথা বলার জন্য তার মোবাইলে কলদিলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদের মাধ্যমে অবগত হয়েছি। এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


