IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> লাইফস্টাইল >> ওমলেট! রেসিপি জেনে নিন..

ওমলেট! রেসিপি জেনে নিন..


ধূমকেতু নিউজ ডেস্ক : ওমলেট বলতে প্রথমেই ডিমের অমলেটের কথাই মাথায় আসে। ডিম, পিঁয়াজ কুঁচি, টমেটো কুঁচি, কাঁচা মরিচ কুঁচি ও লবণ দিয়ে তৈরি ওমলেটের নাম শুনলেই জিভে পানি চলে আসে। তবে জানেন কি, ডিম ছাড়াও ওমলেট বানানো যায়? নিশ্চয়ই অবাক হচ্ছেন! শীতের সকাল বা বিকেলের চটজলদি এই রিসিপি বানিয়ে বাড়ির সকলের মন জয় করতে পারেন আপনি।

জেনে নিন, কীভাবে তৈরি করবেন ডিম ছাড়া অমলেট..

উপকরণ

এক কাপ বেসন, ১/৪ কাপ চিজ, ১/৩ কাপ ময়দা, এক চা চামচ বেকিং সোডা, প্রয়োজনমতো মাখন, এক টেবিল চামচ কেশর (ভেজানো), একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুঁচি, হাফ ইঞ্চি আদা, একটা টমেটো, দু’টো আলু ছোট ছোট করে কাটা, পরিমাণমতো ধনে পাতা, দু’টো কাঁচা মরিচ, পরিমাণমতো গোলমরিচ, এক কাপ দুধ, স্বাদমতো চিনি ও লবণ আর পরিমাণমতো পানি।

তৈরির পদ্ধতি

বেসন, ময়দা, লবণ, চিনি, এবং কেশর পানি মিশিয়ে ব্যাটার তৈরি করুন। এরপর তাতে দুধ, পানি এবং বেকিং সোডা যোগ করুন, ভালোভাবে কচলিয়ে নিন। খেয়াল রাখবেন যাতে কোনও দানা না থাকে, একেবারে মসৃণ ব্যাটার তৈরি করতে হবে। এর জন্য হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করতে পারেন।

এবার একটি নন-স্টিক প্যান বসান গ্যাসে। তাতে মাখন গলিয়ে সেটা ব্যাটারের বাটিতে ঢেলে দিন এবং ভালভাবে কচলিয়ে নিন।

ওই একই নন-স্টিক প্যানে তেল/মাখন দিন। গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুঁচি, আদা ও টমেটো কুঁচি দিয়ে ভালো করে ভাজুন।

এরপর ধনেপাতা দিয়ে হালকা ভাজুন। এবার এতে ব্যাটার ঢেলে প্যানটি ঘোরান যাতে এটি চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে।

নীচের দিকটি ভালো করে না হওয়া পর্যন্ত রান্না করুন। এরপর, একপাশে গ্রেটেড চিজ দিন এবং রোল করুন।

আরেকটি প্যান নিন এবং এতে তেল গরম করে, টমেটো ও আলু দিন। নুন এবং গোলমরিচ গুড়া দিয়ে ভাজুন এবং হালকা বাদামি রঙের হওয়া পর্যন্ত রান্না করুন।

ভাজা টমেটো এবং আলু দিয়ে গরম গরম পরিবেশন করুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ