IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> লাইফস্টাইল >> রাতে মেনে চলুন এই নিয়ম

রাতে মেনে চলুন এই নিয়ম

ধূমকেতু নিউজ ডেস্ক : রাতের সময়টা আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। তাই সারাদিনের মতোই রাতের বেলাটাও আমাদের ভালোমতো কাটাতে হবে। কারণ দিনের শেষটা ভালোভাবে কাটাতে না পারলে পরের দিনের শুরুটা ভালোমতো করা যাবে না। দেখা দিতে পারে ঘুমের সমস্যা, মেজাজ খারাপ, মুড সুইং ইত্যাদি। তাই প্রতিটি মানুষকেই রাতের বেলা নিয়ে বিশেষভাবে সতর্ক থাকত হবে। এজন্য সুস্থ থাকতে রাতের বেলা মেনে চলুন এই বিষয়গুলো।

বিশেষজ্ঞরা বলছেন, নিজেকে সুস্থ রাখতে গেলে রাতের বেলায় করতে হবে কয়েকটি কাজ। তাই সুস্থ থাকতে বানিয়ে ফেলুন এই রুটিন।

দিনের যে কোন সময় যোগব্যায়াম করা যায়। তবে রাতেরবেলা যোগ করলে শরীর থেকে সমস্ত ক্লন্তি দূর হয়, ঘুম ভালো হয়, পেশি ও হাড়ের সক্ষমতা বাড়ে। তাই রাতের বেলা চাইলে যোগ করতে পারেন। তবে খাবার খাওয়ার আগেই যোগ সেরে ফেলবেন। বেশ কঠিন কোন ব্যায়াম করতে যাবেন না। আর অবশ্যই বেশিক্ষণ যোগ করতে যাবেন না। মোটামুটি ১০ থেকে ১৫ মিনিট যোগ করতে পারেন।

বিভিন্ন গবেষণা দেখিয়েছে, রাতের বেলা মোবাইল, কম্পিউটার, টিভির দিকে চোখ রাখলে ঘুমের উপর প্রভাব পড়ে। ঘুম আসতে চায় না। ঘুমাতে সমস্যা হয়। এমনকী এভাবে রাতে মোবাইল দেখার অভ্যাস চোখের সমস্যা, অবসাদ ইত্যাদি তৈরি করতে পারে। তাই সতর্ক থাকুন। এক্ষেত্রে ঘুমাতে যাওয়ার প্রায় ৩০ মিনিট আগে থেকে এইসব যন্ত্র থেকে দূরে থাকুন।

ঘুমানোর সময় টিভি না দেখতে পারেন, তবে বই পড়াই যায়। এক্ষেত্রে বই পড়লে ঘুম ভালো হয়। আর এটা কেবল কথার কথা নয়, বিভিন্ন গবেষণায় এই কথা ইতোমধ্যেই প্রমাণিত হয়ছে। বই না পড়তে চাইল খুব ধীরে আওয়াজে গান শুনন। ঘুম ভালো হবে।

চাইলেই ঘুম এসে উপস্থিত হবে না। বরং নিজের ঘরটাকে ঘুমের জন্য প্রস্তুত করতে হবে। ঘুমানোর আগে বিছানা পরিষ্কার করে নিন। পাশাপাশি ঘরে যাতে আওয়াজ না ঢোকে সেই বিষয়টা লক্ষ রাখুন। আলো নিভিয়ে দিন বা নাইট বাল্ব জ্বালান। আশা করছি এর মাধ্যমেই ঘুম চলে আসবে। পরের দিন শুরু হবে আনন্দের সঙ্গে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ