IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির শঙ্কাবাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু,” মৃতপ্রায় নবজাতককে রেফার্ডের অভিযোগ‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড
Home >> লাইফস্টাইল >> মাইগ্রেনের সমস্যায় ভুগছেন? জেনে নিন সমাধান

মাইগ্রেনের সমস্যায় ভুগছেন? জেনে নিন সমাধান

ধূমকেতু নিউজ ডেস্ক : মাইগ্রেনের সমস্যা এখন প্রায় মানুষেরই দেখা যায়। প্রতিটি পরিবারেই কেউ না কেউ এই রোগে আক্রান্ত। এই রোগের মূল উপসর্গ হল মাথা ব্যথা। এক্ষেত্রে অনেকের মাথার শুধু একটি অংশ ব্যথা করে। অনেকের আবার পুরো মাথায় ব্যথা হয়। পুরো মাথা ব্যথা করা ব্যক্তিদের সমস্যা সবথেকে বেশি হয়।

মাইগ্রেনের ব্যথা নিয়ে বিভিন্ন গবেষণা চলছে। তবে এখনও এই সমস্যার নেপথ্যে কোন কারণ খুঁজে পাওয়া যায়নি। কিন্তু চিন্তার কোন কারণ নেই। কয়েকটি ঘরোয়া উপায়েই মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

চলুন জেনে আসা যাক উপায়গুলো..

আদার মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যা মাইগ্রেনের সমস্যা কমাতে পারে। তাই বিশেষজ্ঞরা বলছেন, মাইগ্রেনের ব্যথা শুরু হলেই এককাপ আদা চা রসিয়ে খেয়ে ফেলুন। তাহলে সমস্যা দূরে চলে যাবে। এক্ষেত্রে চাইলে আপনি কাঁচা আদাও রোজ সকালে খেতে পারেন।

অশ্বগন্ধা আয়ুর্বেদ শাস্ত্রে বরাবরই গুরুত্বপূর্ণ স্থান পেয়ে এসেছে। মাইগ্রেনের সমস্যাতেও এই ভেষজ হয়ে উঠতে পারে দারুণ কার্যকরী। এক্ষেত্রে অশ্বগন্ধা পানিতে ফুটিয়ে নিন। তারপর দুধের সঙ্গে মিশিয়ে খেয়ে নিন। সমস্যা অনেকটাই দূর হবে।

লবঙ্গের মধ্যে রয়েছে অনেক উপকারী উপাদান। এই উপাদান খুব সহজেই আপনার মাইগ্রেনের সমস্যা দূর করতে পারে। এক্ষেত্রে লবঙ্গ চিবিয়ে খেতে পারেন বা লবঙ্গের পাওডার দুধের সঙ্গে মিশিয়ে খেয়ে নিন।

মাইগ্রেনের সমস্যা কমাতে চাইলে ল্যাবেন্ডার তেল হতে পারে অন্যতম হাতিয়ার। এই তেলে থাকা অ্যান্টিইনফ্লেমেটরি গুণ এই সমস্যা কমায়। মাইগ্রেনের ব্যথা উঠলে এই তেল নাক দিয়ে ১৫ মিনিট শুকে নিন। সমস্যা কমবে।

মাইগ্রেনের সমস্যা কমাতে চাইলে ব্যায়াম করতেই হবে। এক্ষেত্রে প্রাণায়াম হতে পারে আপনার অন্যতম হাতিয়ার। প্রাণায়াম করলেই সমস্যা থেকে মিলতে পারে মুক্তি।

তবে এরপরও অনেকসময় মাথার ব্যথা হতে দেখা যায়। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন। তবেই হবে সমস্যার সমাধান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ