IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা
Home >> লাইফস্টাইল >> আজকের রাশিফল

আজকের রাশিফল

রাশিফল

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে।

জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।

মেষ: আপনি সারাদিন ধরে আপনার কাজে ব্যস্ত থাকবেন এবং আপনার মনে ভালো চিন্তা আসবে। এই চিন্তাগুলি থেকে আপনি উৎসাহী হবেন এবং এমনই শিল্পসুলভ জিনিস আপনি সৃষ্টি করবেন যার দ্বারা সকলের প্রশংসা লাভ করবেন ও সম্মানিত হবেন।

বৃষ: আজকের দিনটি আপনার জন্য সাফল্যপূর্ণ ও আনন্দদায়ক হবে। সকালে আপনি কোনো সুখবর আশা করতে পারেন। অতীতের কোনো কাজের উপযুক্ত ফল আপনি পাবেন। অল্প পরিশ্রমেই আপনি ব্যবসায়ে লাভ করতে পারেন।

মিথুন: আজকে আপনি স্বাভাবিকভাবে অর্থ লাভ করবেন। কিন্তু আপনি সামাজিক কাজে ব্যস্ত থাকবেন। যদি আপনি সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে থাকেন তাহলে বহুলোক আপনার সাথে দেখা করতে আসবে।

কর্কট: আজকে আর্থিক ও সামাজিক সবদিক থেকেই আপনার জন্য শুভ। যদি আপনি সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন তবে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ। সমাজে আপনি শ্রদ্ধা ও সম্মান অর্জন করবেন।

সিংহ: আজ আপনি উদ্বিগ্ন থাকবেন। শরীর অসুস্থ হতে পারে এবং আপনাকে ডাক্তারের কাছে যেতে হতে পারে। সন্ধ্যা বেলা আপনি মানসিক দুশ্চিন্তা মুক্ত হবেন। যদি আপনি কোনো ব্যবসা করেন, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ করার পক্ষে সময়টি অনুকূল নয়।

কন্যা: আজকের দিনটি আপনার পারিবারিক পরিবেশে আনন্দদায়ক করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুপুরের আগে আপনি পরিবারে জন্ম, বিবাহ বা অন্য যে কোন বিষয় সংক্রান্ত ভালো খবর পাবেন। আপনার ভাই, বোন বা আত্মীয়ের বিবাহের সিদ্ধান্ত নেয়া হতে পারে।

তুলা: আজকের দিনটি ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে আপনার জন্য সৌভাগ্যসূচক। সারাদিন আপনি প্রতিটি কাজে সুফল লাভ করবেন। ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে ব্যবসায়িক কাজে বাইরে যেতে হতে পারে।

বৃশ্চিক: আজকে মানসিক, আর্থিক ও সামাজিক সবদিক থেকেই আপনার জন্য শুভ। আপনার দ্বারা নির্মিত কোন পরিকল্পনা খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে এবং আপনি পূর্বের অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করবেন।

ধনু: আপনার যদি কোনো ঊর্ধ্বতন অফিসার বা রাজনীতিবিদের সঙ্গে দুপুরের আগে কোন সাক্ষাৎকার থাকে তবে পিছিয়ে দিয়ে সন্ধ্যা বেলা করার ব্যবস্থা করুন। তা নাহলে আপনি এই সাক্ষাৎকার দ্বারা লাভবান হবেন না।

মকর: আকস্মিক প্রেম ঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন-যেহেতু আপনি কোন মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন।

কুম্ভ: আপনার কথা এবং কাজের প্রতি খেয়াল রাখুন, যদি আপনি প্রতারণাপূর্ণ কিছু করেন তাহলে কর্তাস্থানীয় ব্যক্তিরা কম সহানুভূতিশীল হবেন।

মীন: আজ আপনি পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন- ভালো কাজে সময় দিয়ে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031