IMG-LOGO

রবিবার, ৩০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতমান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ডাসকোর এসওডি বিষয়ক সভাসাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলবআইসল্যান্ডের জনগণ ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় না‘সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে’জাতীয় সংসদ ভবনের সামনে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের অবস্থানসিসা দূষণ বন্ধের দাবিতে রাজশাহীতে স্মারকলিপি প্রদানরাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিতসাবেক রেলমন্ত্রী নতুন মামলায় গ্রেফতার‘ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পে মাত্র ১.২ শতাংশ ত্রুটি হয়েছে’রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ডফুলবাড়ীতে অবৈধ্যভাবে বন বিভাগের জায়গাসহ স্থানীয়২২ জনের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুলপত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটকনিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে তরুণকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
Home >> লাইফস্টাইল >> বিগত কয়েক বছর ধরে বিয়ার্ডো জনপ্রিয়তার শীর্ষে : হৃত্বিক

দেশে প্রথমবারের মতো বিয়ার্ডো’র যাত্রা শুরু

বিগত কয়েক বছর ধরে বিয়ার্ডো জনপ্রিয়তার শীর্ষে : হৃত্বিক

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে প্রিমিয়াম মেনজ গ্রুমিং ব্র্যান্ড ‘বিয়ার্ডো’। এই ব্র্যান্ডের বিভিন্ন ক্যাটাগরিতে চুল, ত্বক, দাড়ির জন্য রয়েছে অসাধারণ কিছু পণ্য। ‘বিয়ার্ডো’ ব্র্যান্ডটি বিশ্বাস করে যে, দাড়ির সাথে ব্যক্তির স্বকীয়তা, উচ্চাকাঙ্ক্ষা, সাহসিকতার সম্পর্ক আছে। দাড়ি পুরুষদের চেহারায় একটি ক্লাসি লুক এনে দেয়। বিয়ার্ডো’র পোর্টফোলিওতে রয়েছে বিয়ার্ড অয়েল, গ্রোথ অয়েল, ফেইসওয়াশ, হেয়ার ওয়্যাক্স, শ্যাম্পু, পারফিউম ইত্যাদি পণ্য।

বাংলাদেশে মেনজ গ্রুমিং, স্টাইলিং এবং লাইফস্টাইল আরও আধুনিক করে তুলতে বিয়ার্ডো’র অসাধারণ পণ্যগুলো দারাজের বিয়ার্ডো ফ্ল্যাগশিপ স্টোর সহ শুধুমাত্র দেশের ই-কমার্স সাইটগুলোতে পাওয়া যাচ্ছে। ভোক্তারা প্রচারমূলক বিশেষ অফার হিসেবে পাবেন ২০% আকর্ষণীয় ছাড়। এছাড়া ৫৯৯ টাকার পণ্য কিনলেই পাবেন ফ্রি ডেলিভারি।

একটি পার্সোনালিটি-ড্রিভেন ব্র্যান্ড হিসেবে বিয়ার্ডো পুরুষদের ব্যক্তিত্ব এবং চেহারায় একটি ম্যানলি-লুক ফুটিয়ে তুলতে সাহায্য করে, যার সেরা উদাহরণ ভারতের অন্যতম জনপ্রিয় তারকা হৃত্বিক রোশন। ভারতে মেনজ গ্রুমিংয়ের অগ্রদূত হিসেবে ব্র্যান্ডটি ৭ বছরেরও বেশি সময় ধরে স্টাইলিং ক্যাটাগরিতে আধিপত্য বিস্তার করছে।

বিয়ার্ডো সম্পর্কে হৃত্বিক রোশন বলেন, “বিগত বেশ কিছু বছর ধরে বিয়ার্ডো ধারাবাহিকভাবে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। এটি মেনজ গ্রুমিং পণ্যগুলোকে সহজলভ্য করার চেষ্টার পাশাপাশি, পুরুষদের নিজের যথাযথ যত্ন নিতে ও আত্মবিশ্বাসী হয়ে উঠতে সাহায্য করছে। বাংলাদেশে যাত্রা শুরু করায় বিয়ার্ডো’র পুরো টিমকে অভিনন্দন ও শুভকামনা।”

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর কান্ট্রি হেড রজত দিবাকর বলেন, “বিয়ার্ডো পুরুষদের পার্সোনাল কেয়ার, গ্রুমিং এবং স্টাইলিং-এর চাহিদা পূরণে সাহায্য করবে বলে আমার বিশ্বাস। এই ব্র্যান্ডটি পুরুষদের ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। মেনজ কেয়ার পণ্যসামগ্রীর জন্য বিয়ার্ডো একটি ‘ওয়ান-স্টপ’ ব্র্যান্ড হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ