IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননামহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানারাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটকপোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটমান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীনমাটি ভরাট প্রকল্পের টাকা নয় ছয় মহাদেবপুরে বয়লারের ছাঁইদিয়ে স্কুল মাঠ ভরাটঅদম্য মেধাবী : চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরন হবে কি সাদিয়ার৭ দফা দাবি বিবেচনা ও রিকুইজিশান এর বিপরীতেভাড়া প্রাপ্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপিমান্দায় সীমানা প্রাচীর ভেঙে স্কুলের জমিদখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন
Home >> লাইফস্টাইল >> শুধু পান নয়, কফি ব্যবহার করতে পারবেন যেভাবে

শুধু পান নয়, কফি ব্যবহার করতে পারবেন যেভাবে

ধূমকেতু নিউজ ডেস্ক : কফির কাপে মৌতাত (নিয়মমাফিক সময়ে নেশা করবার প্রবল স্পৃহা)। সারাদিনের ক্লান্তি কাটাতে এক কাপ কালো কফি, হালকা গান আর প্রিয় বইয়ের পাতা ওল্টানো। কিন্তু শুধু পান করাই বা কেন? কফির আরও নানা গুণ রয়েছে। দোকানে যে কফির গুঁড়ো কিনতে পাওয়া যায় সেগুলি এবং কফি বিনস বা কফির বীজের রয়েছে নানা গুণ। আসুন জেনে নেওয়া যাক কফির নানা ব্যবহার্য গুন।

ত্বক পরিচর্যা:
ত্বকের জন্য কফি খুবই উপকারি। বলিরেখা দূর করে, মৃত কোষ দূর করে, এমনকি অ্যান্টি-অক্সিড্যান্ট হিসাবেও কফি কাজ করে। এক চা চামচ বেকিং সোডার সঙ্গে কফি পাউডার মেশান। তারপর মিশ্রণটা মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে ভালো করে ধুয়ে নিন।

কেশ পরিচর্যা:
শ্যাম্পু করে নেওয়ার পর কোল্ড কফি মাথায় ঢেলে কিছুক্ষণ রেখে তারপর মাথা ধুয়ে নিন। কন্ডিশনার হিসেবে কফি দারুণ কাজ করে।

সুগন্ধী হিসেবে:
রেফ্রিজারেটরের দুর্গন্ধের সঙ্গে আমরা কম বেশি সকলেই পরিচিত। রেফ্রিজারেটরের ভিতরে একটা কাপে কিছুটা কফি রেখে দিন। কফি সমস্ত দুর্গন্ধ টেনে নেবে। রেফ্রিজারেটরকে দুর্গন্ধ মুক্ত রাখবে।

আলমারির মধ্যে জামা কাপড় ঠাসা। এ দিকে লকডাউনে সারাক্ষণই বাড়িতে বসে। ভ্যাপসা গন্ধ আর আর্দ্রভাব দূর করতে টিস্যু কাগজে মুড়ে আলমারি বা ড্রয়ার কিংবা ওয়ার্ডরোবের তাকে রেখে দিন কফি বীজ বা কফি বিনস। এমনই জানান অন্দরসজ্জাবিদ উর্বশী বসু।

কীটনাশক কফি:

কফির কড়া গন্ধ পোষ্যকে পোকামাকড় থেকে নিরাপদ রাখবে।

কফির কড়া গন্ধে রান্নাঘরেও পোকামাকড়ের উপদ্রব কমবে। কফি খেতে খেতে তলানির অংশ তুলোতে ভিজিয়ে রান্নাঘরের কোণে রাখতে পারেন।

কফির গুঁড়ো টিস্যু কাগজে মুড়ে কিংবা কফির বীজ ব্যবহারের পর সেই অংশও পরিষ্কার কাপড়ে মুড়ে পুঁটলি করে রান্নাঘরের কোণে রাখা যেতে পারে।

পান করবেন না হাতে লাগাবেন?

কফির একটা তরতাজা সুগন্ধ রয়েছে। আর এই সুগন্ধকেই কাজে লাগান হাতে। মানে? হাতের সুগন্ধী হিসাবে ব্যবহার করে দেখতে পারেন।

সারাদিন নানা কাজ করে আপনার হাতও কিন্তু ক্লান্ত। হাতে অনেক সময় খারাপ গন্ধও হয়। তাদের এই পদ্ধতি খুব কাজে লাগবে। সামান্য জলের সঙ্গে কফি পাউডার হাতে ঘষে নিলেই যথেষ্ট। এমনকি হাতে পিঁয়াজ রসুনের গন্ধ থাকলে কিংবা মাছ কেটে আঁশটে গন্ধ দূর করতে হলেও একই ব্যবস্থা নেওয়া যেতে পারে।

অন্দর সজ্জাতেও কফির ব্যবহার:

নিজের বাগানের গাছেরও যত্ন নিতে পারেন কফি দিয়ে। জলের সঙ্গে মিশিয়ে বা জৈব সারের সঙ্গে মিশিয়েও দিতে পারেন। এতে মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। গাছের বৃদ্ধিও ভাল হয়। তবে কফির মাত্রা যেন খুব বেশি না হয়, সেটাও দেখতে হবে।

কফি দিয়ে কাঠের আসবাবপত্রও খুব ভালভাবে পরিষ্কার করা যায়। কফি জলে ফুটিয়ে তারপর ঠান্ডা করে একটি কাপড়ের সাহায্যে সেটি কাঠের আসবাবের উপরে লাগিয়ে দিন। পরিষ্কারও যেমন হবে, একই সঙ্গে আসবাবের রংও ফিরে পাবেন। জেল্লা ফিরে পাবে পুরনো আসবাব।

এমন কি রুম ফ্রেশনার হিসেবেও কফির সিরাপ স্প্রে করে ব্যবহার করা যেতে পারে। কফি বীজ কাচের পাত্রে রেখে দিতে পারেন। হালকা এবং গাঢ় রঙের বীজের ব্যবহারে অন্য রকম মাত্রা পেতে পারে পাত্রটি। দিব্যি রেখে দিন টেবিলে। তার উপরে কৃত্রিম ফুলও রেখে দিতে পারেন। দেখতেও লাগবে চমৎকার।

মাছ ও মাংসের ম্যারিনেশনেও হতে পারে কফির ব্যবহার:
পাত্র কড়াইতে বসিয়ে তাতে মাঝারি আকারের একটা পিঁয়াজ, চার কোয়া রসুন, ২৪০ মিলিগ্রাম কফি, ৬০ মিলিগ্রাম বালসামিক ভিনিগার, ৫৫ মিলিগ্রাম ব্রাউন সুগার, ৬০ মিলিগ্রাম সর্ষে বাটা, তিন টেবিল চামচ অলিভ অয়েল, গোলমরিচ আর নুনের গুঁড়ো যোগ করুন। একটু নেড়ে গ্যাস বন্ধ করে দিন। এই মিশ্রণটা মাছ-মাংসে মাখিয়ে ঘণ্টা দুই রেখে দিয়ে তারপর রান্না করে দেখুন। রসনা কিন্তু তৃপ্তই হবে। (আনন্দবাজার পত্রিকা)শুধু পান নয়, কফি ব্যবহার করতে পারবেন যেভাবে
ধূমকেতু নিউজ ডেস্ক : কফির কাপে মৌতাত (নিয়মমাফিক সময়ে নেশা করবার প্রবল স্পৃহা)। সারাদিনের ক্লান্তি কাটাতে এক কাপ কালো কফি, হালকা গান আর প্রিয় বইয়ের পাতা ওল্টানো। কিন্তু শুধু পান করাই বা কেন? কফির আরও নানা গুণ রয়েছে। দোকানে যে কফির গুঁড়ো কিনতে পাওয়া যায় সেগুলি এবং কফি বিনস বা কফির বীজের রয়েছে নানা গুণ। আসুন জেনে নেওয়া যাক কফির নানা ব্যবহার্য গুন।

ত্বক পরিচর্যা:
ত্বকের জন্য কফি খুবই উপকারি। বলিরেখা দূর করে, মৃত কোষ দূর করে, এমনকি অ্যান্টি-অক্সিড্যান্ট হিসাবেও কফি কাজ করে। এক চা চামচ বেকিং সোডার সঙ্গে কফি পাউডার মেশান। তারপর মিশ্রণটা মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে ভালো করে ধুয়ে নিন।

কেশ পরিচর্যা:
শ্যাম্পু করে নেওয়ার পর কোল্ড কফি মাথায় ঢেলে কিছুক্ষণ রেখে তারপর মাথা ধুয়ে নিন। কন্ডিশনার হিসেবে কফি দারুণ কাজ করে।

সুগন্ধী হিসেবে:
রেফ্রিজারেটরের দুর্গন্ধের সঙ্গে আমরা কম বেশি সকলেই পরিচিত। রেফ্রিজারেটরের ভিতরে একটা কাপে কিছুটা কফি রেখে দিন। কফি সমস্ত দুর্গন্ধ টেনে নেবে। রেফ্রিজারেটরকে দুর্গন্ধ মুক্ত রাখবে।

আলমারির মধ্যে জামা কাপড় ঠাসা। এ দিকে লকডাউনে সারাক্ষণই বাড়িতে বসে। ভ্যাপসা গন্ধ আর আর্দ্রভাব দূর করতে টিস্যু কাগজে মুড়ে আলমারি বা ড্রয়ার কিংবা ওয়ার্ডরোবের তাকে রেখে দিন কফি বীজ বা কফি বিনস। এমনই জানান অন্দরসজ্জাবিদ উর্বশী বসু।

কীটনাশক কফি:

কফির কড়া গন্ধ পোষ্যকে পোকামাকড় থেকে নিরাপদ রাখবে।

কফির কড়া গন্ধে রান্নাঘরেও পোকামাকড়ের উপদ্রব কমবে। কফি খেতে খেতে তলানির অংশ তুলোতে ভিজিয়ে রান্নাঘরের কোণে রাখতে পারেন।

কফির গুঁড়ো টিস্যু কাগজে মুড়ে কিংবা কফির বীজ ব্যবহারের পর সেই অংশও পরিষ্কার কাপড়ে মুড়ে পুঁটলি করে রান্নাঘরের কোণে রাখা যেতে পারে।

পান করবেন না হাতে লাগাবেন?

কফির একটা তরতাজা সুগন্ধ রয়েছে। আর এই সুগন্ধকেই কাজে লাগান হাতে। মানে? হাতের সুগন্ধী হিসাবে ব্যবহার করে দেখতে পারেন।

সারাদিন নানা কাজ করে আপনার হাতও কিন্তু ক্লান্ত। হাতে অনেক সময় খারাপ গন্ধও হয়। তাদের এই পদ্ধতি খুব কাজে লাগবে। সামান্য জলের সঙ্গে কফি পাউডার হাতে ঘষে নিলেই যথেষ্ট। এমনকি হাতে পিঁয়াজ রসুনের গন্ধ থাকলে কিংবা মাছ কেটে আঁশটে গন্ধ দূর করতে হলেও একই ব্যবস্থা নেওয়া যেতে পারে।

অন্দর সজ্জাতেও কফির ব্যবহার:

নিজের বাগানের গাছেরও যত্ন নিতে পারেন কফি দিয়ে। জলের সঙ্গে মিশিয়ে বা জৈব সারের সঙ্গে মিশিয়েও দিতে পারেন। এতে মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। গাছের বৃদ্ধিও ভাল হয়। তবে কফির মাত্রা যেন খুব বেশি না হয়, সেটাও দেখতে হবে।

কফি দিয়ে কাঠের আসবাবপত্রও খুব ভালভাবে পরিষ্কার করা যায়। কফি জলে ফুটিয়ে তারপর ঠান্ডা করে একটি কাপড়ের সাহায্যে সেটি কাঠের আসবাবের উপরে লাগিয়ে দিন। পরিষ্কারও যেমন হবে, একই সঙ্গে আসবাবের রংও ফিরে পাবেন। জেল্লা ফিরে পাবে পুরনো আসবাব।

এমন কি রুম ফ্রেশনার হিসেবেও কফির সিরাপ স্প্রে করে ব্যবহার করা যেতে পারে। কফি বীজ কাচের পাত্রে রেখে দিতে পারেন। হালকা এবং গাঢ় রঙের বীজের ব্যবহারে অন্য রকম মাত্রা পেতে পারে পাত্রটি। দিব্যি রেখে দিন টেবিলে। তার উপরে কৃত্রিম ফুলও রেখে দিতে পারেন। দেখতেও লাগবে চমৎকার।

মাছ ও মাংসের ম্যারিনেশনেও হতে পারে কফির ব্যবহার:
পাত্র কড়াইতে বসিয়ে তাতে মাঝারি আকারের একটা পিঁয়াজ, চার কোয়া রসুন, ২৪০ মিলিগ্রাম কফি, ৬০ মিলিগ্রাম বালসামিক ভিনিগার, ৫৫ মিলিগ্রাম ব্রাউন সুগার, ৬০ মিলিগ্রাম সর্ষে বাটা, তিন টেবিল চামচ অলিভ অয়েল, গোলমরিচ আর নুনের গুঁড়ো যোগ করুন। একটু নেড়ে গ্যাস বন্ধ করে দিন। এই মিশ্রণটা মাছ-মাংসে মাখিয়ে ঘণ্টা দুই রেখে দিয়ে তারপর রান্না করে দেখুন। রসনা কিন্তু তৃপ্তই হবে। (আনন্দবাজার পত্রিকা)

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031