IMG-LOGO

বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশনন্দীগ্রামে ৪৮টি মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতিআলুর জমি চাষ করছিলেন বাবা,বাবার চালানো পাওয়ার টিলারের নিচে পরে প্রাণ গেল মেয়েরবাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভামান্দায় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১মোহনপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন -২০২৬‘অভিনয়ের জন্য পারিবারিক গল্পই পছন্দ’পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসিরাজগঞ্জে যমুনায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট‘ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই’নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভাচাঁপাইনবাবগঞ্জে ১৫০ গ্রাম হেরোইন সহ যুবক গ্রেপ্তার মোটরসাইকেল ও মোবাইল জব্দসরদহ রোড স্টেশনে ট্রেন বিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশে এমপি চাঁদপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনমহাদেবপুরে আন্তর্জাতিকদুর্যোগ প্রশমন দিবস পালন
Home >> লাইফস্টাইল >> চিংড়ির স্টু যেভাবে রান্না করবেন

চিংড়ির স্টু যেভাবে রান্না করবেন

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : চিংড়ি দিয়ে ভাপা, মালাইকারি তো অনেকেই খেয়েছেন। কিন্তু চিংড়ির স্টু কখনো কি খেয়েছেন? চিকেন বা মাটন স্টুর মতোই এটি দারুণ সুস্বাদু, তবে তুলনায় কম প্রচলিত। অথচ চিংড়ির স্টুর ঝোল ও মসলার হালকা ঘ্রাণ ভাত, রুটি বা খিচুড়ির সঙ্গে অসাধারণ লাগে। বাড়িতে খুব সহজেই তৈরি করা যায় এবং ছোট-বড় সকলেরই পছন্দ করবে।
আসুন জেনে নেওয়া যাক চিংড়ির স্টু যেভাবে তৈরি করবেন-

উপকরণ
১. বাগদা চিংড়ি ৪-৫টা
২. গাজর টুকরা আধা কাপ
৩. আদা কুচি ১ চা চামচ
৪. রসুন কুচি ১ চা চামচ
৫. মাখন ১ চা চামচ
৬. ওয়েস্টার সস আধা চা চামচ
৭. লেবুর রস ১ চামচ,
৮. ডাবের পানি ১ কাপ
৯. ডাবের শাঁস ১ টেবিল চামচ
১০. ক্যাপসিকাম কুচি ১ কাপ
১১. কাঁচামরিচ ১ টি
১২.পেঁয়াজ কুচি ১ চা চামচ
১৩. লবণ স্বাদ অনুযায়ী

প্রস্তুত প্রণালি
চিংড়ি পরিষ্কার করে ধুয়ে নিন। একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, আদা ও রসুন কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। এবার গাজর, ক্যাপসিকাম দিয়ে হালকা করে ভেজে নিন। সবজিগুলো কিছুটা নরম হলে চিংড়িগুলো প্যানে দিয়ে দিন। এবার লবণ, ওয়েস্টার সস ও মরিচ মিশিয়ে দিন।
সবকিছু ভালোভাবে মাখা হলে ডাবের পানি ঢেলে দিন। ৫ মিনিট ঢেকে রান্না করুন। স্টু ফুটে এলে লেবুর রস যোগ করুন। হয়ে গেলে ডাবের শাঁসের কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930