IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎপাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যুআজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননামহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানারাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটকপোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটমান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীনমাটি ভরাট প্রকল্পের টাকা নয় ছয় মহাদেবপুরে বয়লারের ছাঁইদিয়ে স্কুল মাঠ ভরাটঅদম্য মেধাবী : চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরন হবে কি সাদিয়ার
Home >> লাইফস্টাইল >> ভোটার এলাকা পরিবর্তন কীভাবে করবেন?

ভোটার এলাকা পরিবর্তন কীভাবে করবেন?

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ভোটার হিসেবে আপনার যে এলাকায় নাম রয়েছে (ভোটার তালিকায়) সেই এলাকা যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে সেটা সম্ভব। বিশেষ করে যদি আপনি অন্য থানা/উপজেলা, জেলা বা বাসস্থানের কারণে স্থানান্তর চান।

বাংলাদেশে ২০০৮ সালে প্রথম ডিজিটাল ন্যাশনাল আইডি কার্ড চালু হয়। তখন অনেকেই কর্মসূত্রে কিংবা পড়াশোনার কারণে নিজ এলাকা থেকে দূরে ছিলেন। সেখানেই ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। কিন্তু এখন নিজ এলাকায় চলে আসার কারণে সেখানে গিয়ে ভোট দেওয়া কিংবা নিজ এলাকায় ভোট দিতে পারছেন না।

এছাড়া নিজ এলাকায় ভোটার না হওয়ার কারণে চেয়ারম্যানের সার্টিফিকেট নিতে এবং নানান ঝামেলা পোহাতে হচ্ছে। আপনি চাইলেই খুব সহজে আপনার ভোটার এলাকা পরিবর্তন করে নিতে পারবেন। এজন্য কী করতে এবং কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে আসুন জেনে নেওয়া যাক-

ধাপ ১: প্রথমেই নিশ্চিত হন যে আপনি বর্তমান যে ভোটার এলাকা অনুযায়ী তালিকায় রয়েছেন, সেটি এখন আর আপনার স্থায়ী বা বর্তমান ঠিকানার সঙ্গে মেলে না। যদি আপনি নতুন এলাকায় (উপজেলা/থানা) ভোটার হতে চান, তাহলে এলাকা পরিবর্তন বা স্থানান্তরের আবেদন দাখিল করতে হবে।

ধাপ ২: এরপর আবেদন করতে হবে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক নির্ধারিত ফরম ‘ফরম-১৩’ সংগ্রহ করুন। এই নির্দিষ্ট ফরমটি ভোটার এলাকা পরিবর্তনের জন্য ব্যবহার করা হয়। ফরমে আপনার পুরোনো ভোটার এলাকা, নতুন ঠিকানা, জাতীয় পরিচয় পত্র নম্বর, এবং আবেদন লিখতে হবে। এরপর ফরমটি সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার কার্যালয়ে দাখিল করতে হবে।

ধাপ ৩: ভোটার এলাকা পরিবর্তনের জন্য সাধারণভাবে নিচের কাগজপত্র প্রয়োজন হয়:

আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) মূল অথবা ফটোকপি।

বর্তমান ঠিকানার প্রমাণ (যেমন: বিদ্যুৎ বা পানি বিল, ট্যাক্স রশিদ, বাড়ি ভাড়ার চুক্তি ইত্যাদি) যাতে নতুন এলাকায় বসবাস করছেন তা দেখায়।

আবেদন ফরম ১৩ এর ২য় পৃষ্ঠায় দুইজন শনাক্তকারী হিসেবে সংশ্লিষ্ট এলাকার (ওয়ার্ড কাউন্সিলর/ চেয়ারম্যান) জনপ্রতিনিধির এনআইডি নম্বরসহ নাম, স্বাক্ষর ও সিল থাকতে হবে।

ধাপ ৪: আপনি ফরম পূরণ করে এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট উপজেলা অথবা থানা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে আবেদন জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার পর ওই অফিস প্রসেস করবে আপনার আবেদন এবং নতুন এলাকায় আপনার নাম অন্তর্ভুক্ত করার জন্য যাচাই করবে। ১৫ থেকে ৩০ দিনের মধ্যে আপনার ভোটার এলাকা পরিবর্তন হবে।

ধাপ ৫: বর্তমানে আপনি যে এলাকায় ভোটার আছেন, হতে পারে এটি আপনার স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা। সে এলাকার উপজেলা নির্বাচন অফিসে নিজে উপস্থিত হয়ে ভোটার স্থানান্তর ফরম (এনআইডি ট্রান্সফার ফরম) পূরণ করে জমা দিতে হবে।

ধাপ ৬: ভোটার এলাকা স্থানান্তরের আবেদন অনুমোদন হলেই, ওই এলাকার ভোটার তালিকায় আপনার নাম অর্ন্তভুক্ত হয়ে যাবেন। পরবর্তীতে অনুষ্ঠিত নির্বাচনে আপনি ভোট দিতে পারবেন।

ভোটার এলাকা স্থানান্তরের পর আপনি কিন্তু নতুন ঠিকানা যুক্ত জাতীয় পরিচয় পত্র পাবেন না। অর্থাৎ ঠিকানা পরিবর্তনের কারণে সংশোধিত ভোটার আইডি কার্ড দেওয়া হয় না। এক্ষেত্রে যদি আপনার সংশোধিত জাতীয় পরিচয় পত্র প্রয়োজন হয়, আপনাকে এনআইডি রিফিউজ ফি পরিশোধ করে জাতীয় পরিচয় পত্র রিইস্যুর আবেদন করতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031