IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননামহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানারাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটকপোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটমান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীনমাটি ভরাট প্রকল্পের টাকা নয় ছয় মহাদেবপুরে বয়লারের ছাঁইদিয়ে স্কুল মাঠ ভরাটঅদম্য মেধাবী : চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরন হবে কি সাদিয়ার৭ দফা দাবি বিবেচনা ও রিকুইজিশান এর বিপরীতেভাড়া প্রাপ্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপিমান্দায় সীমানা প্রাচীর ভেঙে স্কুলের জমিদখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন
Home >> লাইফস্টাইল >> শীতকালের যে ১০ ফল ও সবজি অবশ্যই খাবেন

শীতকালের যে ১০ ফল ও সবজি অবশ্যই খাবেন

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : শীতকাল শুধু কুয়াশা ও ঠান্ডা নয়, এসময় সংক্রমণ ও অসুস্থতার ঝুঁকিও যায়। তাই এই ঋতুতেই প্রকৃতি আমাদের এমন কিছু মৌসুমি ফল ও সবজি দেয় যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখতে সাহায্য করে। চলুন জানি শীতকালে কোন কোন ফল ও সবজি আপনাকে সুস্থ রাখবে।

১. আনারস
ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ আনারস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি আইরন শোষণ, কোষ বৃদ্ধি এবং হজম শক্তিশালী করতে সাহায্য করে।

২. নাশপাতি
ফাইবার সমৃদ্ধ নাশপাতি হজমে সাহায্য করে এবং অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাড়ায়। পটাসিয়াম হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী এবং এটি প্রদাহ কমাতে সাহায্য করে।

৩. পেঁপে
পেঁপে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্যে ভরপুর। এটি ফ্রি র‍্যাডিক্যাল নিরপেক্ষ করে কোষের ক্ষতি কমায়, সেই সঙ্গে দীর্ঘস্থায়ী প্রদাহ এবং ব্যথা কমাতে সহায়ক।

৪. ব্রোকলি
ভিটামিন কে, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ ব্রোকলি হৃদরোগ ও বিভিন্ন ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

৫. কমলা
ভিটামিন সি ও ফোলেট সমৃদ্ধ কমলা কোষের ক্ষতি প্রতিরোধ করে, রক্তচাপ কমায় এবং আয়রন শোষণে সাহায্য করে।

৬. গাজর
উচ্চ বিটা-ক্যারোটিন যুক্ত গাজরে ভিটামিন এ আছে, যা চোখ, হাড় ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য জরুরি।

৭. ক্র্যানবেরি
ক্র্যানবেরি ভিটামিন সি সমৃদ্ধ এবং দীর্ঘস্থায়ী সংক্রমণ থেকে রক্ষা করে। এটি মূত্রনালী সংক্রমণ কমাতে ও হৃদযন্ত্রের স্বাস্থ্য বাড়াতে সহায়ক।

৮. ডালিম
অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি ও ফাইবারে সমৃদ্ধ ডালিম অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বাড়ায়, হার্টের স্বাস্থ্য রক্ষা করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক।

৯. কিউই
ভিটামিন সি ও কে সমৃদ্ধ কিউই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এবং হজমে সাহায্য করে।

১০. জাম্বুরা
লো-ক্যালোরিযুক্ত জাম্বুরা ভিটামিন এ, সি, ম্যাগনেসিয়াম ও পটাসিয়ামে সমৃদ্ধ। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক।

শীতকালে সুস্থ থাকতে শক্তিশালী ইমিউন সিস্টেম অপরিহার্য। নিয়মিত এই ফল ও সবজি খাওয়া শরীরকে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে। সঙ্গে পর্যাপ্ত সূর্যের আলো ভিটামিন ডি দেয়, যা হাড় ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য জরুরি। তাই শীতের ঠান্ডা, কাশি ও ফ্লু থেকে বাঁচতে খাদ্যতালিকায় এই ফল ও সবজি অন্তর্ভুক্ত করুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031