IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিশু ধর্ষণে গর্ভে জন্ম নিল কন্যাসন্তান, ডিএনএ পরীক্ষায় মিলল বাবার পরিচয়বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলনমোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলননিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমনচাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু‘শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়’
Home >> লাইফস্টাইল >> বারবার প্রথম দেখাতে প্রেমে পড়ছেন, সতর্ক হওয়ার ইঙ্গিত

বারবার প্রথম দেখাতে প্রেমে পড়ছেন, সতর্ক হওয়ার ইঙ্গিত

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রথম দেখাতেই প্রেমে পড়া বা লাভ অ্যাট ফার্স্ট সাইট জীবনে এক বা দুইবার হওয়া স্বাভাবিক। এটি মানুষের আবেগপ্রবণ স্বভাবের অংশ। তবে যখন এই অনুভূতি নিয়মিত এবং বারবার ঘটে, তা কেবল আকর্ষণ নয় -এটি হতে পারে একটি মানসিক প্রবণতার সংকেত। যা ইমোফিলিয়া নামে পরিচিত।

দ্রুত এবং ঘন ঘন প্রেমে পড়ার এই প্রবণতা সচেতন না হলে সময়, অর্থ এবং মানসিক শান্তি হ্রাস করতে পারে।

ইমোফিলিয়া কী
ইমোফিলিয়া হলো সেই মনস্তাত্ত্বিক অবস্থা যেখানে মানুষ প্রথম দর্শনেই প্রেমে পড়ে যান। এই প্রবণতাকে আবেগগত অবাধ্যতা নামেও ডাকা হয়।

ইমোফিলিয়ায় আক্রান্ত ব্যক্তি অল্প সময়ের মধ্যে রোমান্টিক আবেগ তৈরি করেন। এটি ক্ষণস্থায়ী অনুভূতি নয়, বরং প্রেমের প্রতি অতিরিক্ত আকাঙ্ক্ষা এবং তীব্র আবেগের প্রকাশ।

যেসব মানুষের মধ্যে এই প্রবণতা বেশি থাকে, তারা প্রায়ই নেতিবাচক ব্যক্তিত্বের মানুষের প্রতি আকৃষ্ট হন। এতে তারা সম্পর্কের নেতিবাচক দিকগুলো উপেক্ষা করেন এবং পরে ভুল সম্পর্কের জন্য অনুতপ্ত হন।

জার্নাল অব পার্সোনালিটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস-এ প্রকাশিত ২০২১ সালের একটি গবেষণা অনুযায়ী, ইমোফিলিয়া মানুষকে ম্যাকিয়াভেলিয়ানিজম, সাইকোপ্যাথি এবং নার্সিসিজমের মতো ব্যক্তিত্বের মানুষের প্রতি আকৃষ্ট হওয়ার প্রবণতা তৈরি করতে পারে।

ইমোফিলিয়ার কারণে মানুষ তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ- সময় নষ্ট করে ফেলেন। এছাড়া দ্রুত প্রেমে পড়ার এই অভ্যাসের কারণে তারা প্রায়ই সঙ্গীকে খুশি করার জন্য অর্থ ব্যয় করেন। যদি সম্পর্ক দীর্ঘস্থায়ী না হয়, তবে অর্থের ক্ষতিও সহ্য করতে হয়।

ইমোফিলিয়ার একটি স্পষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে যদি আপনি এই প্রবণতার শিকার হন, কিছু সচেতন পদক্ষেপ গ্রহণ করে নিজেকে রক্ষা করা সম্ভব-
১. নিজের আবেগ নিয়ন্ত্রণ করা
যদি আপনার ইমোফিলিয়ার লক্ষণ থাকে, তাহলে প্রথম ধাপে আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন। সঙ্গীর মধ্যে আপনি কী চান, তার একটি তালিকা তৈরি করুন। যেমন:ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, বিশ্বাস, সম্মান এবং স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ দিক। একইভাবে একটি তালিকা তৈরি করুন যা আপনি মোটেও মেনে নিতে চান না বা যা আপনার সঙ্গীর মধ্যে থাকা উচিত নয়। এটি আপনাকে সম্পর্কের ক্ষেত্রে সচেতন এবং বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

২. প্রিয়জনের কথা উপেক্ষা না করা
ইমোফিলিয়ায় আক্রান্ত ব্যক্তিরা প্রায়ই শুধুই একজন ব্যক্তির প্রতি মনোযোগ দেন এবং অন্যদের সতর্কবার্তা শুনতে চান না। এমন সময়ে বন্ধু বা পরিবারের কাছের কেউ যদি আপনাকে সতর্ক করে, তাদের কথা অবহেলা করবেন না। এটি আপনাকে পরে অনুশোচনা থেকে রক্ষা করতে পারে।

৩. অতীত থেকে শিক্ষা নেওয়া
যদি পূর্বে এই অভ্যাসের কারণে ভুল সম্পর্কের মধ্যে পড়ে থাকেন, তাহলে আগের সম্পর্কের ব্যর্থতার কারণগুলো মূল্যায়ন করুন। এটা বুঝতে সাহায্য করবে কেন অতীতে সম্পর্ক কাজ করেনি এবং ভবিষ্যতে কীভাবে আরও সচেতন সিদ্ধান্ত নেওয়া যায়।

৪. বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখা
সম্পর্কের ধরণ বোঝার চেষ্টা করুন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পরই সিদ্ধান্ত নিন। প্রিয়জনের প্রতি অনুভূতি থাকলেও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সম্পর্কের প্রতি যুক্তিসঙ্গত মনোভাব রাখুন। এই পদ্ধতিগুলো আপনাকে ইমোফিলিয়ার নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করতে এবং সুন্দর রোমান্টিক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031