IMG-LOGO

রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা‘পরিস্থিতি যুদ্ধাবস্থায় ঠেলে দেওয়া হয়েছে, আন্দোলন চলবে’সিরাজগঞ্জে সম্মিলিত প্রয়াস রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গা’র ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতজাপানের মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহীপুঠিয়ায় ডেঙ্গু আতঙ্কে সাধারণ মানুষ, নেই সচেতনতা মূলক কার্যক্রমসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাশারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি পূজামণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসকনিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৪সৌদিতে হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে, আইসিইউতে ৪ : পররাষ্ট্র প্রতিমন্ত্রীচাঁদা না পেয়ে ব্যবসায়ীকে এলাকাছাড়া করার অভিযোগ বদলগাছীর বিএনপি নেতার বিরুদ্ধেবিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজশাহীতে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচিবাঘায় পদ্মা পাড়ে তিন দিনের নৌকা বাইচ উৎসব প্রথম বাংলার বাঘ, নিরাপত্তা নিয়ে প্রশ্নআজকের শিক্ষার্থীরাই আগামী দিনে নেতৃত্ব দিবে ভূমিমন্ত্রী মিনুশিক্ষা, নৈতিকতা ও বিশ্বমানের নাগরিক গড়ার ওপর ভূমিমন্ত্রীর গুরুত্বারোপরাজশাহী মহানগরীর সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান (৩য় পর্যায়) প্রকল্পের সমীক্ষা বিষয়ক কর্মপরিকল্পনা
Home >> লাইফস্টাইল >> সবজির পুষ্টিগুণ বজায় রেখে রান্না করার নিয়ম জানুন

সবজির পুষ্টিগুণ বজায় রেখে রান্না করার নিয়ম জানুন

ধূমকেতু নিউজ ডেস্ক : সবজি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অনেকে সবজি রান্না করেন ঠিকই, কিন্তু সবজির প্রকৃত পুষ্টিগুণ পান না, শুধু সবজি সঠিক উপায়ে রান্না করতে না জানার কারণে।

সবজিতে ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম ইত্যাদি পুষ্টিকর উপাদান থাকে, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও আমরা সবজির প্রকৃত পুষ্টিগুণ থেকে বঞ্চিত হচ্ছি।

গবেষণায় দেখা গেছে, কিছু সবজি সেদ্ধ করলে ভিটামিন সি অনেকটাই নষ্ট হয়ে যায়। একটি গবেষণায় পাওয়া গেছে — গাজর সেদ্ধ করলে প্রায় ৫৫ শতাংশ ও ব্রোকলি সেদ্ধ করলে প্রায় ৫৩ শতাংশ ভিটামিন সি থাকে। কিন্তু পালং শাক সেদ্ধ করলে ভিটামিন সি পুরোপুরি নষ্ট হয়ে যায়।

তাহলে কী করবেন?

যদি আপনি পুষ্টিগুণ নষ্ট না করে সবজি সেদ্ধ করতে চান, তাহলে সবচেয়ে ভালো উপায় হলো —যে পানি দিয়ে সবজি সেদ্ধ করা হয় সেই পানি রান্নায় ব্যবহার করা। বিশেষ করে তরকারি রান্না করার ক্ষেত্রে, কারণ এই ধরনের রান্নায় পানি মিশে খাবারের অংশ হয়ে যায়।

চেষ্টা করবেন যথাসম্ভব কম পানি ব্যবহার করতে এবং অতিরিক্ত সেদ্ধ না করতে, যা ভিটামিন নষ্ট হওয়া কমাতে সাহায্য করে। অল্প সময় ও অল্প পানিতে রান্না করলে সবজির পুষ্টি অনেক বেশি ধরে রাখা যায়।

এ বিষয়ে রাইয়ান হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের পুষ্টিবিদ লিনা আক্তার বলেন, অনেক রান্নার পদ্ধতিতে ক্লোরোফিল, ভিটামিন সি এবং প্রোটিনের ক্ষতি হয়। এজন্য খাবারকে সরাসরি তাপ ও পানি থেকে দূরে রেখে স্টিমিং বা ভাপিয়ে রান্না করা ভালো—এতে পুষ্টি বেশি থাকে, বিশেষ করে অ্যান্টিঅক্সিডেন্ট ভালোভাবে পাওয়া যায়।

তবে সব সবজি স্টিমিং করা যায় না। এজন্য তিনি পরামর্শ দেন – যেসব সবজি স্টিমিং বা ভাপিয়ে করা যায় না সেগুলো প্রেসার কুকারে রান্না করলে যেমন পুষ্টিগুণ ধরে রাখা যায়, তেমনি কম সময়ে দ্রুত রান্না করা যায়। প্রেসার কুকারে পুষ্টির মান ধরে থাকে প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ এবং ভাপিয়ে বা স্টিমিং করে পুষ্টি ধরে রাখা যায় ৫০ থেকে ৯০ শতাংশ।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930