IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননামহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানারাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটকপোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটমান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীনমাটি ভরাট প্রকল্পের টাকা নয় ছয় মহাদেবপুরে বয়লারের ছাঁইদিয়ে স্কুল মাঠ ভরাটঅদম্য মেধাবী : চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরন হবে কি সাদিয়ার৭ দফা দাবি বিবেচনা ও রিকুইজিশান এর বিপরীতেভাড়া প্রাপ্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপিমান্দায় সীমানা প্রাচীর ভেঙে স্কুলের জমিদখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধনরাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখল মুক্তকরণ
Home >> লাইফস্টাইল >> ভ্যাম্পায়ার দাঁত ট্রেন্ডে সৌন্দর্যের অন্য রূপ

ভ্যাম্পায়ার দাঁত ট্রেন্ডে সৌন্দর্যের অন্য রূপ

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ভ্যাম্পায়ার শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে তীক্ষ্ণ, সূঁচালো দাঁত। ১৮ শতকের পশ্চিমা লোককাহিনি থেকে উঠে আসা এই রক্তচোষা অমর চরিত্রকে কেন্দ্র করে ‘টোয়াইলাইট’, ‘ট্রু ব্লাড’, ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’-এর মতো জনপ্রিয় সিনেমা ও টিভি সিরিজ ভ্যাম্পায়ারদের প্রতি এক নতুন রকম আকর্ষণ তৈরি করেছে।

সেই ঝলমলে নান্দনিকতা এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। তরুণীরা নিজেদের হাসিকে আরও অনন্য করে তুলতে বেছে নিচ্ছেন এই বিশেষ দাঁতের সাজসজ্জা, যা বর্তমানে বড় একটি ট্রেন্ডে পরিণত হয়েছে।
জাপানে এই ভ্যাম্পায়ার-স্টাইল দাঁতকে বলা হয় ‘ইয়েবা’ (Yaeba), যার অর্থ দাঁতের সামান্য বেঁকে থাকা বা তীক্ষ্ণ দেখানো সৌন্দর্য। এটি সেখানে ফ্যাশন ও নান্দনিকতার অংশ হিসেবে বেশ জনপ্রিয়। রোগীর প্রাকৃতিক ক্যানাইন দাঁতের (বিশেষ করে উপরের দুই ক্যানাইন) উপর সিরামিক বা রেজিনের তৈরি কৃত্রিম দাঁত স্থাপন করা হয়। ফলে দাঁতটি স্বাভাবিকের তুলনায় একটু তীক্ষ্ণ ও সামনে বের হয়ে থাকে, যা অনেকেই কিউট বা স্টাইলিশ বলে মনে করেন।

এখানেও ভ্যাম্পায়ার দাঁত তৈরি করা হয় প্রাকৃতিক দাঁতের ক্যানাইন অংশ সামান্য তীক্ষ্ণ করে বা ডেন্টাল বন্ডিংয়ের মাধ্যমে নতুন আকার দিয়ে। সাধারণত ক্যানাইন দাঁতে বিশেষ উপাদান ব্যবহার করে ন্যাচারাল শেপ বজায় রেখে দাঁতে ভ্যাম্পায়ার দাঁতের লুক দেওয়া হয়। এতে হাসি আরও শার্প, আকর্ষণীয় এবং স্টাইলিশ দেখায়। অনেকের ক্যানাইন দাঁত স্বাভাবিকভাবে ফ্ল্যাট হওয়ায় সেগুলো তেমন চোখে পড়ে না। ভ্যাম্পায়ার দাঁত করালে দাঁতটি তীক্ষ্ণ দেখায়, ফলে পুরো হাসিতেই আসে নতুন এক মাত্রা।

টি মূলত রূপসজ্জার অংশ-নিজেকে আলাদা ও ফ্যাশনেবলভাবে তুলে ধরার একটি উপায়। তাই অনেকেই দাঁতের অলংকার হিসেবে সোনা, রত্ন বা বিশেষ পাথর ব্যবহার করেন, যাতে হাসি আরও সুন্দর দেখায়।

ভ্যাম্পায়ার দাঁত কতদিন থাকে, তা নির্ভর করে পদ্ধতির ওপর। ডেন্টাল বন্ডিং (রেজিন) দিয়ে করা ভ্যাম্পায়ার দাঁত সাধারণত ৬ মাস থেকে ১ বছর স্থায়ী হয়। আর যদি সিরামিক দাঁত বা ভিনিয়ার ব্যবহার করা হয়, তবে তা ৫ থেকে ১০ বছর পর্যন্ত টেকে এবং আরও স্বাভাবিক ও টেকসই ফল দেয়।

তবে এ ধরনের সেবা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ডেন্টাল পরিবর্তন করাতে গেলে নিশ্চিত হতে হবে যে চিকিৎসক সত্যিকারের দক্ষ কিনা, না হলে ভুল হাতে গেলে দাঁতের স্থায়ী ক্ষতি, সংক্রমণ বা ব্যথা- সব ধরনের ঝুঁকি থেকেই যায়।

এ ধরনের দাঁতের সৌন্দর্যচর্চা ব্যয়বহুলও হতে পারে এবং নিয়মিত যত্নের প্রয়োজন পড়ে। একই সঙ্গে এটাও মনে রাখতে হবে, দাঁত শরীরের অন্য ইন্দ্রিয় ও স্নায়ুর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।

তাই ভ্যাম্পায়ার দাঁত করানোর আগে নিজের সামগ্রিক শারীরিক অবস্থাও বিবেচনায় নেওয়া গুরুত্বপূর্ণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031