IMG-LOGO

শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মার্ক এঞ্জেলো রিভার আওয়ার্ডপাওয়ায় গবেষক মাহবুব সিদ্দিকী সংবর্ধনারাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিতভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে আম ব্যবসায়িদের মারধরের ঘটনায় আটক-১০সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযানগোমস্তাপুরে আম ব্যবসায়িদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষকসিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় নিজের হাতে লাগানো গাছের সাথে আবুল কালাম আজাদনওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরাজার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জী
Home >> লাইফস্টাইল >> লেপ সব সময় লাল কাপড়ে তৈরি হয় কেন?

লেপ সব সময় লাল কাপড়ে তৈরি হয় কেন?

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : নভেম্বরের তৃতীয় সপ্তাহে শীতের আগমন মানেই লেপ-তোশকের বাজারে সরগরম প্রস্তুতি। রংবাহারি ব্ল্যাঙ্কেটের চল যতই বাড়ুক না কেন, বাঙালির শীতে লেপের রয়েছে আলাদা কদর। শীত পড়ার আগেই লেপ ও তোশকের দোকানে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করে, আর কারিগর ও ব্যবসায়ীরাও এই সময় ব্যস্ত হয়ে পড়েন। শীত আসার আগেই দোকান ছেয়ে যায় লাল আভায়।

বাঙালির শীতকালের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত লেপ মানেই যেন তুলায় মোড়ানো লাল কাপড়। লেপ বিছানার অংশ, যা বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, উত্তর ভারত ও নেপালে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সাধারণত লেপের আবরণ সিল্ক বা মখমলের হয়ে থাকে এবং ভেতরে তুলা থাকে। যা খুব ঠান্ডা আবহাওয়াতেও প্রচুর উষ্ণতা দেয়।

আচ্ছা বলুন তো,লেপে কেন লাল কাপড়ই ব্যবহার করা হয়? আসল কারণ জানলে কিন্তু চমকে উঠবেন!

লেপ-কভারের লাল রঙের পেছনে রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস। বাংলায় লেপের প্রাচীনত্ব খুঁজে পাওয়া যায় মুর্শিদকুলি খাঁর সময় থেকে, যিনি ছিলেন বাংলার প্রথম নবাব। সেই সময় মুর্শিদাবাদ কারুকার্যের জন্য বিখ্যাত ছিল।

লম্বা আঁশের কার্পাস তুলাকে বীজ ছাড়িয়ে লাল রঙে চুবিয়ে শুকিয়ে নরম সিল্ক বা মখমলের কভারে ভরা হত। তখন থেকেই লাল রঙের ঐতিহ্য রূপ নিয়েছে। শুধু তাই নয়, লেপে সুগন্ধের জন্য আতরও দেওয়া হতো, যা একসময় লেপকে শুধু উষ্ণ রাখত না, বরং তার মর্যাদা ও সৌন্দর্যও বাড়াত।

তখন বিহারসহ অবিভক্ত বাংলার নবাবরাও এই রীতিটি অনুসরণ করতেন। মুর্শিদকুলি খাঁর মেয়ের জামাই, নবাব সুজাউদ্দিন, মখমলের পরিবর্তে সিল্ক কাপড় ব্যবহার শুরু করেছিলেন। তবে রঙের কোনো পরিবর্তন আনা হয়নি-লালই থেকে গেছে।

সময়ের সঙ্গে মখমল ও সিল্কের কাপড় সাধারণ মানুষের জন্য ব্যয়বহুল হলে পরবর্তী সময় সাধারণ কাপড়ের ব্যবহার শুরু হয়। তবু লেপের রং লালই থেকে যায়, যা আজও বাংলাদেশের শীতকালীন লেপের একটি ঐতিহ্যবাহী বৈশিষ্ট্য হিসেবে সমাদৃত।

অনেকের ধারণা, লাল কাপড়ে লেপ মোড়ানোর কারণ শুধুমাত্র ইতিহাস বা ঐতিহ্য নয়; ব্যবসার খাতিরেই ক্রেতার দৃষ্টি আকর্ষণ করা হয়। দূর থেকে ক্রেতার নজর কাড়তে লাল কাপড় ব্যবহার কার্যকর একটি কৌশল।

এছাড়া, লেপ নিয়মিত ধোয়া সম্ভব নয়। লাল রং সহজে ধুলা, ময়লা বা দাগ ঢেকে দেয়, ফলে লেপ দীর্ঘদিনও অপেক্ষাকৃত পরিষ্কার দেখায়। এটি একটি বড় ব্যবহারিক সুবিধা।

তবে যাই বলা হোক না কেন, লাল লেপ কেবল শীতকালীন উষ্ণতার প্রতীক নয় এটি বাঙালির সাংস্কৃতিক ও ঐতিহ্যের গল্পের অংশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930