IMG-LOGO

মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে ২ জনের আ/ত্ম/হ/ত্যাবাগমারায় বিএনপি নেতার উদ্যোগে ইফতার মাহফিলবাঘায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনকেশরহাটে বিএনপির সংবাদ সম্মেলননিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতবাগমারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়ারাজশাহীতে এনসিপি সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিতপুঠিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিতধামইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়ারাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতমান্দায় বিদ্যালয়ের সম্পত্তি দখলের চেষ্টা ভূমিদস্যুদের বিরুদ্ধেগোমস্তাপুরে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাথে এমপির মতবিনিময়পোরশায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই আদিবাসী বারকে প্রশাসনের সহায়তা প্রদানসিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালনমেধাবী ছাত্রীর লেখাপড়ার খরচ দিয়ে প্রশংসায় চারঘাটের ইউএনও
Home >> লাইফস্টাইল >> গায়েহলুদে মুখের হলুদ ছোপ এড়ানোর সঠিক উপায়

গায়েহলুদে মুখের হলুদ ছোপ এড়ানোর সঠিক উপায়

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : রূপচর্চায় প্রাচীনকাল থেকে হলুদের ব্যবহার চলে আসছে। বিয়ের আগে কনের গায়েহলুদ মাখা একটি বহু পুরোনো রেওয়াজ। গায়েহলুদ হলে কাঁচা হলুদের মতোই রূপ ফুটে ওঠে-এই ধারণা থেকেই সম্ভবত এই রেওয়াজ। তবে শুধু রেওয়াজ নয়, হলুদে থাকা বিভিন্ন উপাদান সত্যিই ত্বকের জন্য উপকারী।

কিন্তু ভয় আছে গায়ে হলুদ নিয়ে। যদি মুখেও হলুদ মাখে তাহলে কাঁচা হলুদের দাগ ত্বক থেকে সহজে ওঠে না। যতই ফেসওয়াশ ব্যবহার করুন না কেন, ত্বকে হলদেটে ছোপ থেকে যায়। স্পর্শকাতর ত্বকে হলে র‍্যাশ, জ্বালা বা চুলকানি দেখা দিতে পারে।

সুতরাং, কাঁচা হলুদ বা হলুদ গুঁড়া কখনোই সরাসরি ত্বকে মাখা উচিত নয়। এই সমস্যাগুলো এড়াতে হলে হলুদের পেস্টের সঙ্গে কিছু উপাদান মিশিয়ে ব্যবহার করতে হবে। এতে ত্বক নিরাপদ থাকে এবং মুখে হলুদ ছোপও পড়ে না।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে হলুদ ব্যবহার করবেন-

১. বেসন ও টকদই মিশিয়ে প্যাক তৈরি করুন
গায়ে হলুদের সময় কাঁচা হলুদ বা হলুদ গুঁড়ার সঙ্গে সরিষা তেল মেশান। শুধু তেল দিয়ে চলবে না; বেসন এবং টকদই মিশালে মুখ ধোয়ার সময় সহজে হলুদ ছোপ উঠে যাবে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

২. বেকিং সোডা ও লেবুর রস ব্যবহার করুন
হলুদের প্যাকে এক চিমটি বেকিং সোডা এবং লেবুর রস মিশিয়ে নিন। তবে এর আগে প্যাচ টেস্ট করে নিন। স্পর্শকাতর ত্বকে বেকিং সোডা ও লেবুর রস ব্যবহার এড়ানো উচিত। এই দুই উপাদান থাকলে মুখে হলুদের ছোপ পড়ার আশঙ্কা থাকে না।

৩. ফেসওয়াশের সঙ্গে মেকআপ রিমুভার ব্যবহার করুন
শুধু ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করলে হলুদ ছোপ উঠে যাবে না। মেকআপ রিমুভার ব্যবহার করলে আরও কার্যকর হবে। এছাড়া গায়েহলুদে অংশ নেওয়ার আগে ত্বকে ময়েশ্চারাইজার বা নারিকেল তেল মেখে নিন।

৪. ত্বকের উজ্জ্বলতা বাড়াতে
হলুদের সঙ্গে গাজরের রস ও অলিভ অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন। ব্রণ দূর করতে কাঁচা হলুদের সঙ্গে চন্দন গুঁড়া ও লেবুর রস মিশান। ১৫ মিনিট পর উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।

সর্তকতা
যেকোনো প্রাকৃতিক হারবাল উপাদান যেমন দুধ, মধু, দই বা বেসনের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা সবসময় উত্তম। এতে ত্বক নিরাপদ থাকে এবং সুন্দর উজ্জ্বলতা বজায় থাকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news