IMG-LOGO

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই’বাগমারায় কবর খননের সময় ৬.৭ কেজি কষ্টিপাথর উদ্ধারবদলগাছীতে প্রাথমিক শিক্ষক বদলি ; নিয়ম মেনে নাকি নীতিমালা লঙ্ঘনআত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যুবাগমারায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির সংবর্ধনা ও স্বাস্থ্যসেবা মতবিনিময় সভানিয়ামতপুরে অবাধে বন বিভাগের গাছ কাটার অভিযোগবলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেইমেসির বিদায়ে রোনালদো যে বার্তা দিলেননন্দীগ্রামে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন সুমনবাঘায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব শুরু হচ্ছে আজশেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারতনন্দীগ্রামে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিলরাহুল-প্রিয়াঙ্কা গান্ধীকে ফের আটক‘বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে’অবশেষে চারঘাটের নন্দনগাছী ষ্ট্রেশনে থামলো ট্রেনবন্ধ ষ্ট্রেশন চালু ও সংস্কারের উদ্বোধন করলেন সাংসদ চাঁদ
Home >> লাইফস্টাইল >> ওজন কমানো ও রোগ প্রতিরোধের গোপন বন্ধু বাঁধাকপি

ওজন কমানো ও রোগ প্রতিরোধের গোপন বন্ধু বাঁধাকপি

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : শীতকালে বাজারে সহজলভ্য সবজিগুলোর মধ্যে বাঁধাকপি একটি বিশেষ স্থান দখল করে রাখে। স্বাদে মৃদু, তবে পুষ্টিতে অনন্য এই সবজিটি কেবল খাদ্য হিসেবে নয়, বরং স্বাস্থ্য রক্ষার এক শক্তিশালী সহায়ক। নিয়মিত বাঁধাকপি খাওয়া ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

শুধু তাই নয়, বাঁধাকপিতে থাকা ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট এবং বিশেষ যৌগ শরীরের বিভিন্ন জটিল সমস্যা থেকে মুক্তি দেয়। চলুন তাহলে জেনে নেই কীভাবে এই সাধারণ সবজিটি আমাদের স্বাস্থ্যের জন্য ‘গোপন বন্ধু’ হিসেবে কাজ করে।

ওজন কমাতে বাঁধাকপির ভূমিকা
বাঁধাকপিতে প্রচুর ফাইবার থাকে, যা হজম প্রক্রিয়াকে সুস্থ রাখে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। অন্ত্রে জমে থাকা টক্সিন দূর করে এটি স্বাস্থ্যকর অন্ত্র পরিবেশ বজায় রাখতে সাহায্য করে। ফাইবারের উপস্থিতি অতিরিক্ত ক্যালোরি গ্রহণের প্রবণতাও কমিয়ে দেয় এবং রক্তের ক্ষতিকর কোলেস্টেরল কমায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
বাঁধাকপি ভিটামিন সি সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও এতে থাকে সালফোরাফেন, একটি সালফারযুক্ত যৌগ যা ক্যানসারের অগ্রগতি ধীর করে এবং ক্যানসার কোষ ধ্বংস করতে সহায়তা করে। লাল বাঁধাকপিতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ক্যানসার কোষকে নিয়ন্ত্রণে রাখে এবং নতুন কোষ ক্ষয় করতে সাহায্য করে।

মস্তিষ্ক ও হার্টের জন্য উপকারী
বাঁধাকপিতে পাওয়া একটি অ্যামিনো অ্যাসিড, গ্লুটামিন, অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রভাব রাখে। এছাড়াও এটি ভিটামিন কে সমৃদ্ধ, যা মস্তিষ্কের কার্যকারিতা ও স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। গবেষণায় জানা গেছে, বাঁধাকপিতে প্রায় ২০ ধরনের ফ্ল্যাভোনয়েড এবং ১৫ ধরনের ফেনল রয়েছে। এদের অ্যান্টি-অক্সিডেন্ট প্রভাব ক্যালসিয়াম ও পটাসিয়ামের সাথে মিলিত হয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে, যা হার্টের স্বাস্থ্য রক্ষা করে।

সতর্কতা
শীতকালীন সবজি হওয়ায় বাঁধাকপিতে কখনও কখনও ব্যাকটেরিয়া, ছত্রাক বা অন্যান্য সংক্রমণ থাকতে পারে। তাই এটি কাঁচা খাওয়া এড়ানো ভালো। এছাড়াও যদি আপনার পেটে সমস্যা হয় বা অ্যালার্জি থাকে, তবে বাঁধাকপি খাওয়া থেকে বিরত থাকা উচিত।

বাঁধাকপি কেবল স্বাদই নয়, স্বাস্থ্যও ধরে রাখে। সঠিকভাবে রান্না করে নিয়মিত খেলে এটি ওজন নিয়ন্ত্রণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930