IMG-LOGO

শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মার্ক এঞ্জেলো রিভার আওয়ার্ডপাওয়ায় গবেষক মাহবুব সিদ্দিকী সংবর্ধনারাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিতভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে আম ব্যবসায়িদের মারধরের ঘটনায় আটক-১০সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযানগোমস্তাপুরে আম ব্যবসায়িদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষকসিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় নিজের হাতে লাগানো গাছের সাথে আবুল কালাম আজাদনওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরাজার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জী
Home >> লাইফস্টাইল >> ইলেকট্রনিক চুলা ব্যবহারের সতর্কতা

ইলেকট্রনিক চুলা ব্যবহারের সতর্কতা

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বর্তমানে দেশজুড়ে এলপি গ্যাস বন্ধের ঘোষণা যেন দেশবাসীকে গুরুতর চিন্তায় ফেলে দিয়েছে। তাই এখন রান্নার একমাত্র বিকল্প ভরসা হলো ইলেকট্রনিক চুলা। যেহেতু আমরা কম বেশি সবাই গ্যাসের চুলায় রান্না করে অভ্যস্ত, তাই ইলেকট্রনিক চুলা ব্যবহারের আগে কিছু সতর্কতা জেনে রাখা দরকার।

১. স্টোভের চারপাশ পরিষ্কার রাখুন
চুলার পাশে কাপড়, কাগজ, প্লাস্টিক বা দাহ্য কিছু রাখবেন না। এতে আগুন লাগার ঝুঁকি কম থাকবে।

২. রান্না রেখে কোথাও না যাওয়াই ভালো
চুলা চালু থাকলে রান্নাঘর ছেড়ে যাবেন না। এতে অসাবধানতাবসত দুর্ঘটনা ঘটতে পারে, যেমন – পানি, ডাল বা দুধ উতলে পড়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আশা বা আগুন লাগা।

৩. উপযুক্ত হাঁড়ি–পাতিল ব্যবহার করুন
সমতল ও ইনডাকশন স্টোভ প্রুফ হাঁড়ি–পাতিল ব্যবহার করুন। বাঁকা বা নষ্ট পাত্রে তাপ সমানভাবে ছড়ায় না এবং এতে চুলা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।

৪. রান্না শেষে চুলা বন্ধ হয়েছে কিনা নিশ্চিত করুন
রান্না শেষ হলে অবশ্যই ভালো করে দেখে নিন চুলা বন্ধ আছে কিনা। ভুলে চালু থাকলে দুর্ঘটনা ঘটতে পারে।

৫. নিয়মিত পরিষ্কার করুন
চুলায় খাবার বা তেল পরে আগুন ধরতে পারে। তাই নিয়মিত পরিষ্কার করুন। তবে পরিষ্কার করার আগে চুলা পুরোপুরি ঠান্ডা হয়েছে কিনা খেয়াল করবেন।

৬. ভেজা পাত্র ব্যবহার করবেন না
ভেজা হাঁড়ি বা প্যান ইলেকট্রিক স্টোভে দিলে হঠাৎ বাষ্প তৈরি হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই ব্যবহারের আগে পাত্র ভালো করে শুকিয়ে নিন।

৭. অতিরিক্ত উচ্চ তাপ রান্না এড়িয়ে চলুন
প্রয়োজন ছাড়া খুব বেশি তাপে রান্না করবেন না। মাঝারি আঁচে রান্না করলে পোড়া বা আগুন লাগার ঝুঁকি কমে।

৮. তার ও প্লাগ পরীক্ষা করুন
চুলার তার বা প্লাগে ছেঁড়া, পোড়া বা ঢিলা কিছু দেখলে সঙ্গে সঙ্গে বদলান। এতে বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানো যায়।

৯. টাইমার ব্যবহার করুন
ইলেকট্রনিক চুলায় টাইমার অপশন চালু রাখুন। কারণ, টাইমার ব্যবহার করলে রান্না সময়মতো নজরে থাকে এবং খাবার পুড়ে যাওয়া বা অতিরিক্ত গরম হওয়ার ঝুঁকি কমে

১০. শিশুদের নিরাপত্তা বিষয়ে জানান
বেশি ছোট শিশুদের চুলা থেকে দূরে রাখুন এবং বয়স অনুযায়ী তাদের নিরাপদভাবে চুলা ব্যবহার করতে শেখান। প্রয়োজনে চাইল্ড লক ব্যবহার করুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930