IMG-LOGO

শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস -২০২৬ উৎযাপনআওয়ামী লীগ নেতার সহায়তায় জমি দখল, চাচার বিরুদ্ধে মুখ খুললেন মুনিরা ন্যান্সিইরানে নতুন মার্কিন হামলায় নিহত ১৪পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীপুঠিয়ায় ১২ বছরের শিশু ধর্ষণের শিকারগাছ বিক্রির অর্থ নিয়ে বিরোধ: ব্যবসায়ীকে মারধরের অভিযোগবাঘায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারতানোরে ডাকঘরের কর্মীদের মানববন্ধন, ইউএনওর কাছে স্মারকলিপিমান্দায় বিদ্যালয়ের মাঠ ভরাটে টিআরপ্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহতরুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিতরোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, ৫ শিক্ষার্থীর মৃত্যুআরএমপি’র মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তারফুলবাড়ীতে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহতমান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজেরঅভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা
Home >> লাইফস্টাইল >> কিছুদিন প্রেমে পাগল, তারপর কেন আর ভালো লাগে না

কিছুদিন প্রেমে পাগল, তারপর কেন আর ভালো লাগে না

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রেম হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই বলা, ‘তোমায় ছাড়া আমি বাঁচব না’-কথাটা শুনে প্রথমে কিছুটা অবাক হলেও ভালো লাগা স্বাভাবিক। এরপর আসে অসংখ্য মেসেজ, বারবার ফোন, প্রায়ই দেখা করা এবং মুখে বড় বড় পরিকল্পনার কথা বলা। মনে হয় যেন কোনো রোমান্টিক সিনেমার চিত্রনাট্যে ঢুকে পড়েছেন।

কিন্তু প্রাথমিক মোহ কাটার পর আচরণে পরিবর্তন হতে শুরু করে। এত প্রতিশ্রুতি, আশ্বাস-সব যেন ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যায়। তখন প্রশ্ন জাগে, ভালোবাসার এমন প্রকাশকরা কতটুকু স্বাভাবিক? নাকি কোথাও নিজের কোনো ভুল ছিল? এই বিভ্রান্তি কাটাতে সময় লাগে

ফিউচার ফেকিং কী?
এই অভিজ্ঞতার পোশাকি নামই হলো ফিউচার ফেকিং। সম্প্রতি পপুলার কালচার ও সাইকোলজিতে এটি খুবই পরিচিত শব্দ। এই আচরণে সম্পর্কের স্বাভাবিক গতি উপেক্ষা করে খুব তাড়াতাড়ি ভবিষ্যৎ, সংসার কিংবা আজীবন একসঙ্গে থাকার কথা বলা হয়।

মনোবিদেরা বলেন, এমনভাবে আবেগ এবং স্নেহ প্রকাশ করা, যাকে লাভ বম্বিং বলা হয়। বিপরীত পাশে মানুষটিকে মনে করায়, তিনি অন্যের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবে সেই অনুভূতির ভিত্তি থাকে না। অনেক সময় এটি নিজের একাকিত্ব ঢাকতে বা সম্পর্কের মধ্যে নিরাপত্তা অনুভব করতে ব্যবহৃত হয়।

কেন ফিউচার ফেকিং হয়?
মনোবিদদের মতে, ফিউচার ফেকিং সবসময় সচেতন প্রতারণা নয়। অনেক ক্ষেত্রেই এটি আসে ভেতরের অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা থেকে। সম্পর্কের শুরুতেই ব্যক্তিগত সীমারেখা স্পষ্ট রাখা এবং ধীরে এগোনো জরুরি।

সুস্থ সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য থাকে। দু’জনেরই নিজস্ব স্পেস থাকে, পারস্পরিক সম্মান থাকে। প্রত্যেকে নিজের পছন্দ-অপছন্দ অনুযায়ী চলতে পারে এবং ব্যক্তিসত্তা প্রকাশ করতে পারে। সুস্থ সম্পর্ক মানুষকে একে অপরকে চেনার এবং ভেবে সিদ্ধান্ত নেওয়ার সময় দেয়। ফিউচার ফেকিং সেখানে চাপ সৃষ্টি করে, সবকিছু দ্রুত ঠিক করে ফেলতে বাধ্য করে।

ফিউচার ফেকিং-এর লক্ষণ
ফিউচার ফেকিং করা মানুষ প্রায়ই বড় বড় প্রতিশ্রুতি দেয়, কিন্তু তা বাস্তবে পূরণ হয় না। তারা সুনির্দিষ্ট পরিকল্পনা বা সময়সীমা এড়িয়ে চলে। প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ফলো-থ্রু চাইলে দোষারোপ বা বিষয় উপেক্ষা করেত দেখা যায়। বাস্তব দায়িত্ব পালনের পরিবর্তে আবেগঘন কথা বেশি করে। কখনো কখনো তারা ব্যর্থতার জন্য আপনাকে দায়ী করে। সম্পর্কটি যেন চিরকালই ‘কোন একদিন’ পর্যায়ে আটকে থাকে।

যেভাবে মোকাবেলা করবেন
যদি এমন পরিস্থিতির মুখোমুখি হন, এক ধাপ পিছিয়ে সম্পর্কটি নিরপেক্ষভাবে মূল্যায়ন করুন। সম্পর্কের ভবিষ্যৎ ঠিক করুন এবং অতিরিক্ত প্রতিশ্রুতির জোয়ারে ভেসে যাবেন না। লক্ষ্য করুন-আপনার সঙ্গী কি বাস্তবে কাজ করছে, নাকি শুধু নতুন নতুন আশ্বাস দিচ্ছে। নিজের মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন। প্রয়োজনে সম্পর্ক পুনর্মূল্যায়ন করুন বা দূরে সরে আসুন।

মনে রাখবেন, আপনি এমন একজন সঙ্গীর যোগ্য, যিনি শুধু ভবিষ্যতের কথা বলেন না, বরং সেই ভবিষ্যৎ গড়ার দায়িত্বও নেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930