IMG-LOGO

শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযানগোমস্তাপুরে আম ব্যবসায়িদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষকসিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় নিজের হাতে লাগানো গাছের সাথে আবুল কালাম আজাদনওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরাজার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জীশারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ওমণ্ডপ সভাপতিদের সঙ্গে ভূমিমন্ত্রীর মতবিনিময়শাহমখদুম কলেজে সম্প্রীতি সভা: গুজব ও উসকানি প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানগোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা
Home >> লাইফস্টাইল >> সন্ধ্যার নাস্তায় বানিয়ে নিন বাঁধাকপির মোমো

সন্ধ্যার নাস্তায় বানিয়ে নিন বাঁধাকপির মোমো

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : শীতকালকে বলা হয় সবজির সিজন। তাই এই সময় সবজি দিয়ে বানাতে পারেন হরেক রকমের মজাদার রেসিপি। মোমো কমবেশি সবাই পছন্দ করে। কিন্তু কখনো শুনেছেন কি বাঁধাকপির মোমো?

বাঁধাকপির মোমো খেতে যেমন দারুন তেমনি পুষ্টিগুণেও সমৃদ্ধ। চলুন জেনে নেয়া যাক একটু ভিন্নধর্মীভাবে এই মোমোর রেসিপি –

উপকরণ:
বড় বাঁধাকপির পাতা ১০টি
আদাকুচি ১ টেবিল চামচ
রসুনকুচি ১ টেবিল চামচ
পেঁয়াজ ছোট করে কাটা আধা কাপ
গাজর কুচি করে কাটা ১/৪ কাপ
বাঁধাকপি কুচি ১/৪ কাপ
কাঁচা মরিচ কুচি ১–২টি
পনির ২০০ গ্রাম
ক্যাপসিকাম ১/৪ কাপ
কাঁচা পেঁয়াজ ১/৪ কাপ
লবণ স্বাদ অনুযায়ী
গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
টমেটো কেচাপ ১ টেবিল চামচ
লাল মরিচ সস ১ চা চামচ
সয়া সস ১ চা চামচ

যেভাবে তৈরি করবেন
প্রথমে বড় বাঁধাকপির পাতাগুলো ভালো করে ধুয়ে নিন। এরপর একটি বড় পাত্রে পানি ফুটিয়ে তাতে সামান্য লবণ দিন। ফুটন্ত পানিতে পাতাগুলো ১–২ মিনিট সেদ্ধ করুন, যাতে পাতা নরম হয়। তুলে ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখুন, তারপর পাতা থেকে পানি ঝরিয়ে নিন।

এরপর পুর তৈরি করার জন্য একটি প্যানে ৩ চা চামচ তেল গরম করুন। তাতে কুচানো রসুন ও আদা দিয়ে হালকা ভাজুন। এরপর পেঁয়াজ দিয়ে মাঝারি আঁচে ভাজুন। এবার এতে গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম ও কাঁচা মরিচ দিন এবং মাঝারি আঁচে ২–৩ মিনিট নেড়ে ভাজুন, সবজি যেন কাঁচা কাঁচা থাকে।

এ পর্যায়ে গ্রেট করা পনির, কাঁচা পেঁয়াজ, লবণ ও গোলমরিচ দিন। এরপর এতে টমেটো কেচাপ, লাল মরিচ সস ও সয়া সস যোগ করে ভালোভাবে মেশান। সস ভালোভাবে মিশিয়ে চুলা বন্ধ করে পুরটি ঠান্ডা হতে দিন।

এবার একটি বাঁধাকপির পাতা সমতল করে রাখুন। পাতার মাঝখানে পরিমাণমতো পুর দিন। চারপাশ ভাঁজ করে রোল বা প্যাকেটের মতো করে মোমোর আকার দিন।

সব পাতায় একইভাবে পুর ভরে মোমো বানিয়ে নিন। সবশেষে স্টিমার পাত্রে পানি ফুটান। স্টিমারের ঝাঁঝরিতে হালকা তেল ব্রাশ করে মোমোগুলো সাজিয়ে ঢেকে ৮–১০ মিনিট স্টিম করুন। ব্যস্ তৈরি হয়ে গেল মজাদার বাঁধাকপির মোমো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930