IMG-LOGO

শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরাজার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জীশারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ওমণ্ডপ সভাপতিদের সঙ্গে ভূমিমন্ত্রীর মতবিনিময়শাহমখদুম কলেজে সম্প্রীতি সভা: গুজব ও উসকানি প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানগোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভাগোদাগাড়ীতে চায়না প্রজেক্ট সংলগ্ন সরকারি খাল ভরাট করে বন্ধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে ইউএনও-কে লিখিত আবেদন‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে’ কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব নিশাতনন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা‘বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই’বাগমারায় কবর খননের সময় ৬.৭ কেজি কষ্টিপাথর উদ্ধারবদলগাছীতে প্রাথমিক শিক্ষক বদলি ; নিয়ম মেনে নাকি নীতিমালা লঙ্ঘন
Home >> লাইফস্টাইল >> এই শীতের ট্রেন্ডি নেইল পলিস ডিজাইন

এই শীতের ট্রেন্ডি নেইল পলিস ডিজাইন

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : নারীরা অনেকেই নখে নেইল পলিস ব্যবহার করেন। এক সময় এটা শুধু নখের ওপর পছন্দর কোনো রঙের প্রলেপেই সীমাবদ্ধ ছিলো। কিন্তু সময়ের সঙ্গে এখন ছোট্ট এই নখের ক্যানভাসে অনেকে ফুটিয়ে তুলছেন রীতিমত শিল্পকর্ম!

স্টাইলে নতুন মাত্রা যোগ করেছে এইসব নেইল ডিজাইন। সময়ের ভিন্নতা ভেদেও বিভিন্ন ধরনের নেইল পলিস ডিজাইন লক্ষ্য করা যায়। প্রত্যেক সিজনের জন্য রয়েছে আলাদা আলাদা ট্রেন্ডি সব নেইল ডিজাইন।

জানুয়ারি মাস শেষের দিকে, শীতের হাওয়া যাই যাই করেও এখনো যায়নি। তাই এই শীতে চাইলে আপনিও বাসায় বসে শীতের ট্রেন্ডি নেইল পলিস ডিজাইনগুলো ট্রাই করতে পারেন। চলুন জেনে নেয়া যাক এই শীতের ট্রেন্ডি কিছু নেইল ডিজাইন সম্পর্কে-

১. আইসি অ’রা নেইলস ডিজাইন
আইসি অ’রা ডিজাইন মানে হলো এমন এক লুক, যেখানে রঙ বা স্টাইল দেখে মনে হয় যেন হালকা বরফাচ্ছন্ন আলো চারদিকে ছড়িয়ে আছে। এই শীতে আইসি অ’রা ডিজাইন হতে পারে আপনার নখের জন্য পারফেক্ট ডিজাইন।

নখের এই লুক তৈরি করার জন্য প্রথমে নখে নীলাভ রঙের নেইল পলিস দিয়ে শুকিয়ে নিতে হবে। এরপর প্রথম লেয়ার শুকিয়ে যাওয়ার পর নখের মাঝখানে অল্প অল্প করে ঘুরিয়ে সাদা রঙের নেইল পলিস দিয়ে দিবেন এরপর একটা স্নোফ্লেক্স স্টিকার দিলেই তৈরি হয়ে যাবে আইসি অ’রা নেইল আর্ট।

২. মিল্কি হোয়াইট নেইলস ডিজাইন
মিল্কি হোয়াইট বলতে পুরোপুরি সাদা নয় তবে কিছুটা সাদা ও স্বচ্ছ কিন্তু দেখতে কোমল এমন নেইল লুক বোঝানো হয়। যারা ট্রেন্ডের সঙ্গে তাল মিলাতে চান কিন্তু কোনো ঝামেলা চান না। তাদের জন্য জন্য আদর্শ লুক হতে পারে মিল্কি হোয়াইট নেইলস ডিজাইন। এই লুকের জন্য আপনাকে নেইল আর্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। খুব সহজেই আপনি নিজেই টেক্সচারাল নেইল পলিস কিনে এমন লুক তৈরি করতে পারেন। এই নেইল পলিশ মূলত শীতের স্নিগ্ধ শুভ্রতাকে প্রতিনিধিত্ব করে।

অফিস হোক বা কোনো ইভেন্ট – যেকোনো জায়গায় হালকা রঙের পোশাকের সঙ্গে এই নেইল পলিস ডিজাইন একদম পারফেক্ট কম্বিনেশন।

৩. ব্লাক ফ্রেঞ্চ নেইল ডিজাইন
ফ্রেঞ্চ টিপ নেইল ডিজাইন বরাবরই ট্রেন্ডে থাকে। আর তা যদি হয় ব্লাক ফ্রেঞ্চ নেইল ডিজাইন, তাহলে তো কথাই নেই। যারা কালো রঙ পছন্দ করেন তারা চাইলে এই ট্রেন্ডি নেইল ডিজাইন করতে পারেন। মোটামুটি সব রকমের পোশাকের সঙ্গেই এইটি মানিয়ে যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930