IMG-LOGO

সোমবার, ২৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদানগোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুদেশের জনশক্তিকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য: এমপি মিলন২২ দিনে দেশে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলারনন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভামান্দায় এডিপির ৫ লাখ টাকারকাজে অনিয়মের অভিযোগরুয়েটে চালু হলো অটোমেশনের মাধ্যমে জার্নাল সাবমিশন-রিভিউ সহ ডিওআই প্রয়োগ‘২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া’বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, ওষুধের স্টক না থাকায় ক্ষোভ প্রকাশফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও আদিবাসী নৃত্য অনুষ্ঠিতবিয়ে করলেন শিল্পী মহসিনা আক্তারসিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যেপ্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছাবঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরনিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে এমপি মোস্তাফিজুর রহমানের মতবিনিময়
Home >> লাইফস্টাইল >> ওজন কমাতে কেন ডিম খাবেন?

ওজন কমাতে কেন ডিম খাবেন?

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ওজন কমানোর চেষ্টায় অনেকেই খাবার কমিয়ে দেন বা প্রিয় খাবার বাদ দেন। এতে দ্রুত ওজন কমলেও শরীরে পুষ্টির ঘাটতি তৈরি হওয়ার ঝুঁকি থাকে। বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যকরভাবে ওজন কমাতে হলে প্রতিদিনের খাদ্যতালিকায় অবশ্যই রাখতে হবে পুষ্টিকর খাবার-আর সেই তালিকায় ডিমের নাম সবার আগে।

বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যকরভাবে ওজন কমাতে হলে প্রতিদিনের খাদ্যতালিকায় পুষ্টিকর খাবার রাখা অত্যন্ত জরুরি। ডিমে থাকা উচ্চমানের প্রোটিন, ভিটামিন এবং খনিজ শরীরকে শক্তিশালী রাখে, মেটাবলিজম ঠিক রাখে এবং ওজন কমানোর পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ডিম খেলে কি ওজন বাড়ে?
অনেকের ধারণা, ডিম খেলে ওজন বেড়ে যায়। বিশেষ করে ভাজা ডিমে ক্যালোরি বেশি থাকায় এই ভয় আরও জোরালো হয়। তবে পুষ্টিবিদরা বলছেন, সঠিক নিয়মে ডিম খেলে ওজন বাড়ে না, বরং মেদ ঝরাতে সাহায্য করে। তাই ডিম বাদ না দিয়ে কীভাবে খাচ্ছেন, সেটাই আসল বিষয়।

ভাজা নয়, স্বাস্থ্যকর ভাবে ডিম খান
ডিম ভাজা খেতে সুস্বাদু হলেও এতে অতিরিক্ত তেল ব্যবহারের কারণে ক্যালোরি বেড়ে যায়। ওজন কমাতে চাইলে ভাজা ডিম এড়িয়ে চলাই ভালো। এর পরিবর্তে সেদ্ধ ডিম, অল্প তেলে ওমলেট বা সবজির সঙ্গে ডিম রান্না করে খেতে পারেন।

সকালের নাস্তায় ডিম জরুরি
সকালের নাস্তা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। এই সময় ডিম খাওয়া শরীরের জন্য বিশেষ উপকারী। ডিমের সাদা অংশে থাকে উচ্চমানের প্রোটিন, যা পেশি গঠনে শক্তিশালী রাখে। ডিমের কুসুমে রয়েছে ভালো ফ্যাট, আয়রন এবং ভিটামিন, যা শরীরের শক্তি ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

ডিমে আরও আছে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়তা করে। কুসুমে থাকা ভিটামিন ডি হাড়কে মজবুত রাখে এবং হাড়ের রোগ প্রতিরোধে কার্যকর।

পুষ্টিবিদদের মতে, সকালের নাস্তায় প্রতিদিন একটি করে ডিম খাওয়া শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দেয় এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়ক।

ওজন নিয়ন্ত্রণেও ডিম গুরুত্বপূর্ণ। এ সময় ২-৩টি ডিম খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং বারবার ক্ষুধা লাগে না। ফলে ক্যালোরি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

ডিমে আছে যে পুষ্টিগুণ
ডিম শুধু প্রোটিনের উৎসই নয়, এতে রয়েছে ভিটামিন বি-১২, ভিটামিন ডি ও আয়রন। এসব উপাদান শরীরকে শক্তিশালী রাখে, ক্লান্তি কমায় এবং ওজন কমানোর সময় পুষ্টির ঘাটতি হতে দেয় না। ডিমের সঙ্গে পালং শাক, ক্যাপসিকাম বা টমেটোর মতো সবজি মিশিয়ে খেলে অতিরিক্ত ফাইবার ও ভিটামিন পাওয়া যায়। এতে খাবার আরও স্বাস্থ্যকর হয় এবং হজম শক্তিশালী থাকে।

ডিমের সঙ্গে ক্যাপসিকাম
পুষ্টিবিদদের মতে, ডিমের সঙ্গে ক্যাপসিকাম মিশিয়ে রান্না করলে তা দেখতে যেমন আকর্ষণীয় হয়, তেমনি ওজন কমাতেও সহায়ক। ক্যাপসিকামে থাকা ভিটামিন ‘সি’ শরীরের মেদ কমাতে কার্যকর ভূমিকা রাখে।

চিলি ফ্লেক্স যোগ করলে কী লাভ
অনেকেই ওমলেটে চিলি ফ্লেক্স দিতে পছন্দ করেন। ওজন কমানোর যাত্রায় এটি ভালো সাহায্য করতে পারে। মরিচ বা চিলি ফ্লেক্স শরীরের তাপমাত্রা বাড়িয়ে ফ্যাট বার্নিং প্রক্রিয়াকে সক্রিয় করে।

কোন তেল ব্যবহার করবেন
ডিম ভাজার ক্ষেত্রে সয়াবিন তেল এড়িয়ে চলাই ভালো। গবেষণায় দেখা গেছে, এতে ফ্যাটের পরিমাণ তুলনামূলক বেশি। এর বদলে অল্প পরিমাণ সরিষার তেল বা নারিকেল তেল ব্যবহার করা যেতে পারে।

কুসুমসহ ডিম খান
প্রতিদিন একটি ডিম কুসুমসহ খাওয়া নিরাপদ। তবে যদি একের বেশি ডিম খান, সে ক্ষেত্রে অতিরিক্ত ডিমের কুসুম বাদ দিয়ে শুধু সাদা অংশ খাওয়াই ভালো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031