IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানারাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটকপোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটমান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীনমাটি ভরাট প্রকল্পের টাকা নয় ছয় মহাদেবপুরে বয়লারের ছাঁইদিয়ে স্কুল মাঠ ভরাটঅদম্য মেধাবী : চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরন হবে কি সাদিয়ার৭ দফা দাবি বিবেচনা ও রিকুইজিশান এর বিপরীতেভাড়া প্রাপ্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপিমান্দায় সীমানা প্রাচীর ভেঙে স্কুলের জমিদখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধনরাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখল মুক্তকরণসারের কৃত্রিম সংকট রোধে তারাগঞ্জে মনিটরিং কমিটির সভা
Home >> লাইফস্টাইল >> গাজরের রসমালাইয়ের রেসিপি

গাজরের রসমালাইয়ের রেসিপি

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : চেনা রসমালাইয়ে যদি একটু ভিন্নতার ছোঁয়া আনতে চান, তাহলে গাজরের রসমালাই হতে পারে দারুণ চমক। মিষ্টি গাজরের স্বাভাবিক রং ও হালকা সুবাসে তৈরি এই ডেজার্ট যেমন দেখতেও লোভনীয়, তেমনই স্বাদেও আলাদা। ঘরোয়া উপকরণে সহজেই বানানো যায় এই বিশেষ রসমালাই, যা উৎসব কিংবা অতিথি আপ্যায়নে এনে দেবে নতুনত্বের স্বাদ। চলুন জেনে নেওয়া যাক গাজরের রসমালাই তৈরির সহজ রেসিপি-

উপকরণ
গাজর ৪টা
সুজি ১/২ কাপ
তরল দুধ ১/২ কেজি
গুঁড়াদুধ ১ কাপ
চিনি ১/২ কাপ বা স্বাদমতো
বাদামকুচি ৩ টেবিল চামচ
জাফরান ১ চিমটি
ঘি ১ টেবিল চামচ

যেভাবে তৈরি করবেন
প্রথমেই গাজর ধুয়ে কুচি করে কেটে সেদ্ধ করুন। ঠান্ডা হলে তা ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা গাজর কিছুটা আলাদা বাটিতে রাখুন। এবার প্যানে ঘি দিয়ে বাকি ব্লেন্ড করা গাজর কিছুক্ষণ নেড়ে তাতে সুজি আর আধা কাপ গুঁড়াদুধ দিয়ে অনবরত নাড়তে থাকুন। হালুয়ার মতো আঠালো হয়ে এলে নামিয়ে নিন। এরপর হাত দিয়ে গোল গোল মিষ্টির মতো বানিয়ে কয়েক মিনিট ভাপ দিয়ে নিন।

অন্যদিকে তরল দুধে গুঁড়াদুধ আর চিনি মিশিয়ে জ্বাল দিন। ফুটে ওঠার পর তাতে আলাদা করে রাখা গাজর পেস্ট আর বাদামকুচি দিয়ে দিন। এবার গাজরের মিষ্টিগুলো রসে ঢেলে দিয়ে ১০ মিনিট সেদ্ধ করুণ। ব্যস তৈরি হয়ে গেলো লোভনীয় স্বাদের গাজরের রসমালাই। এবার ঠান্ডা হলে ওপরে বাদামকুচি দিয়ে পরিবেশন করুণ আপনার পছন্দের পেয়ালায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031