IMG-LOGO

রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজশাহীতে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচিবাঘায় পদ্মা পাড়ে তিন দিনের নৌকা বাইচ উৎসব প্রথম বাংলার বাঘ, নিরাপত্তা নিয়ে প্রশ্নআজকের শিক্ষার্থীরাই আগামী দিনে নেতৃত্ব দিবে ভূমিমন্ত্রী মিনুশিক্ষা, নৈতিকতা ও বিশ্বমানের নাগরিক গড়ার ওপর ভূমিমন্ত্রীর গুরুত্বারোপরাজশাহী মহানগরীর সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান (৩য় পর্যায়) প্রকল্পের সমীক্ষা বিষয়ক কর্মপরিকল্পনানন্দীগ্রামে বিনামূল্যে চক্ষু শিবিরচারঘাটে অধিকাংশ ডাকঘরে নেই নিজস্ব ভবন সাইনবোর্ডে ডিজিটাল লিখা থাকলেও নেই র্কায্যক্রমরহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে মজিবুর সভাপতি, আব্বাস সম্পাদক নির্বাচিতমটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনশিমলা পার্কের সুরক্ষা নিশ্চিতসহ পাখির আবাসস্থল রক্ষার দাবিপ্রজ্ঞা, গবেষণা ও কবিতার মেলবন্ধন: বাল্যবন্ধু ড. শহীদুল জাহীদকে নিয়ে গর্ববিশ্ব পরিযায়ী পাখি দিবসে সিংড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণপ্রথম স্ত্রীর বাড়ি যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধেআবার আলোচনায় পুরোনো প্রেম,অভিনেত্রী তমা মির্জার প্রশংসায় পরিচালক রায়হান রাফীরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ
Home >> লাইফস্টাইল >> যেসব জিনিস ভুলেও খাটের নিচে রাখবেন না

যেসব জিনিস ভুলেও খাটের নিচে রাখবেন না

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ছোট ফ্ল্যাটের এই শহুরে জায়গা যেন ক্রমেই সঙ্কুচিত হচ্ছে। আলমারি ভর্তি, ড্রয়ার ভর্তি শেষমেশ আশ্রয় মেলে বিছানার নিচে। পুরোনো কাগজ, অতিরিক্ত বালিশ, স্যুটকেস, জুতা সবকিছুরই ঠাঁই হয় সেখানে। বাইরে থেকে গুছিয়ে রাখা মনে হলেও, অদৃশ্যভাবে তৈরি হয় ধুলা, জীবাণু আর অ্যালার্জির এক বড় আস্তানা। আর সেখান থেকেই শুরু হতে পারে শ্বাসকষ্ট, ত্বকের সমস্যা কিংবা নানা অস্বস্তি। তাই ভুলেও এই জিনিসগুলো বিছানার নিচে রাখবেন না।

পুরোনো কাগজ ও কার্ডবোর্ড
খবরের কাগজ, ম্যাগাজিন বা কার্ডবোর্ডের বাক্স খুব দ্রুত ধুলো টানে। আর্দ্রতা পেলে তাতে ছত্রাকও জন্মাতে পারে। ডাস্ট অ্যালার্জিতে থাকলে তার জন্য এটি হতে পারে বড় বিপদের কারণ। তাই এই ধরনের জিনিস বিছানার নিচে না রাখাই ভালো।

কম্বল ও বাড়তি বালিশ
বক্স খাটের ভেতর অনেকেই শীতের কম্বল বা বাড়তি বালিশ রেখে দেন। কিন্তু সেগুলো সঠিকভাবে ঢেকে না রাখলে ধুলা জমে যায়। পরে ব্যবহার করলে শ্বাসকষ্ট বা অ্যালার্জির সমস্যা বাড়তে পারে। রাখতে হলে পরিষ্কার কভার বা এয়ারটাইট ব্যাগে সংরক্ষণ করুন।

চামড়ার ব্যাগ ও জুতা
বিছানার নিচের অন্ধকার, বন্ধ পরিবেশ চামড়ার জিনিসের জন্য উপযুক্ত নয়। এতে চামড়া নষ্ট হতে পারে, দুর্গন্ধ তৈরি হয় এবং জীবাণুও বাসা বাঁধতে পারে। দীর্ঘদিন ভালো রাখতে চাইলে খোলা, বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন।

স্যুটকেস
বড় স্যুটকেস অনেকেই বিছানার নিচে ঠেলে রাখেন। কিন্তু নিয়মিত পরিষ্কার না করলে এতে ধুলা জমে এবং পোকামাকড়ের আশঙ্কাও থাকে। ভ্রমণের পর স্যুটকেস পরিষ্কার করে শুকনো জায়গায় সংরক্ষণ করাই নিরাপদ।

খাবারদাবার
খাবার সামগ্রী কখনো বিছানার নিচে রাখবেন না। এতে খাবার নষ্ট হওয়ার পাশাপাশি পিঁপড়ে, তেলাপোকা বা ইঁদুরের উপদ্রব বাড়তে পারে। ঘরের স্বাস্থ্যবিধির জন্য এটি একেবারেই অনুচিত।

বৈদ্যুতিক সামগ্রী
ইলেকট্রনিক জিনিস ধুলা আকর্ষণ করে। বিছানার নিচে রাখলে তা দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে। ধুলাি জমে অ্যালার্জির কারণও হতে পারে।

অব্যবহার্য পোশাক
অনেকেই পুরোনো পোশাক জমিয়ে বিছানার নিচে রাখেন। এতে ঘর ভারী লাগে, ধুলা জমে এবং মানসিকভাবেও অগোছালো পরিবেশ তৈরি হয়। প্রয়োজন নেই এমন জিনিস দান করুন বা সরিয়ে ফেলুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930