IMG-LOGO

রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজশাহীতে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচিবাঘায় পদ্মা পাড়ে তিন দিনের নৌকা বাইচ উৎসব প্রথম বাংলার বাঘ, নিরাপত্তা নিয়ে প্রশ্নআজকের শিক্ষার্থীরাই আগামী দিনে নেতৃত্ব দিবে ভূমিমন্ত্রী মিনুশিক্ষা, নৈতিকতা ও বিশ্বমানের নাগরিক গড়ার ওপর ভূমিমন্ত্রীর গুরুত্বারোপরাজশাহী মহানগরীর সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান (৩য় পর্যায়) প্রকল্পের সমীক্ষা বিষয়ক কর্মপরিকল্পনানন্দীগ্রামে বিনামূল্যে চক্ষু শিবিরচারঘাটে অধিকাংশ ডাকঘরে নেই নিজস্ব ভবন সাইনবোর্ডে ডিজিটাল লিখা থাকলেও নেই র্কায্যক্রমরহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে মজিবুর সভাপতি, আব্বাস সম্পাদক নির্বাচিতমটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনশিমলা পার্কের সুরক্ষা নিশ্চিতসহ পাখির আবাসস্থল রক্ষার দাবিপ্রজ্ঞা, গবেষণা ও কবিতার মেলবন্ধন: বাল্যবন্ধু ড. শহীদুল জাহীদকে নিয়ে গর্ববিশ্ব পরিযায়ী পাখি দিবসে সিংড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণপ্রথম স্ত্রীর বাড়ি যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধেআবার আলোচনায় পুরোনো প্রেম,অভিনেত্রী তমা মির্জার প্রশংসায় পরিচালক রায়হান রাফীরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ
Home >> লাইফস্টাইল >> ছুটির বিকেলে তৈরি করুন মুলার পুরি

ছুটির বিকেলে তৈরি করুন মুলার পুরি

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ছুটির দিন মানেই একটু ভিন্ন আয়োজন। হালকা নাস্তার প্রস্তুতিতে কোথাও আলু পুরি, কোথাও ডাল পুরির ঘ্রাণ ভেসে আসে। তবে বিকেলের আড্ডায় যদি চাই একটু আলাদা স্বাদ, তাহলে মুলার পুরি হতে পারে দারুণ একটি পছন্দ। ঘরে থাকা সাধারণ উপকরণেই খুব সহজে তৈরি করা যায় এই মুখরোচক পদটি।সহজ প্রস্তুতি আর দারুণ স্বাদের জন্য ছুটির দিনের তালিকায় জায়গা করে নিতে পারে এই রেসিপি।

চা বা কফির সঙ্গে বিকেলের গল্পে পরিবেশন করতে পারেন গরম গরম মুলার পুরি। ছোট-বড় সবাই সহজেই পছন্দ করবে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে মুলার পুরি তৈরি করবেন-

উপকরণ
১. আটা বা ময়দা ১ কাপ
২.সুজি আধা কাপ
৩. সাদা মুলা ১টি (মাঝারি আকার)
৪. আদা কুচি আধা চা চামচ
৫. রসুনকুচি ১ চা চামচ
৬. কাঁচামরিচ মিহি কুচি ৪টি
৭. আজওয়াইন (জোয়ান) আধা চাচামচ
৮. লাল মরিচ গুঁড়া ১ চাচামচ
৯. ধনেপাতা কুচি একমুঠো
১০. লবণ স্বাদমতো
১১. পানি প্রয়োজন অনুযায়ী
১২. তেল প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি
প্রথমে তাজা মুলা ভালোভাবে ধুয়ে নিন। এরপর মুলার খোসা ছাড়িয়ে গ্রেট করে নিন, যাতে ভেতরের রস ও স্বাদ ঠিক থাকে।

একটি বড় বাটিতে গ্রেট করা মুলা ও কুচানো মুলার পাতা নিন। এর সঙ্গে আদা, রসুন, কাঁচামরিচ, লবণ, হাতের তালুতে হালকা চটকে নেওয়া আজওয়াইন, লাল মরিচ গুঁড়া ও কুচানো ধনেপাতা যোগ করুন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন, যাতে মসলার স্বাদ সমানভাবে ছড়িয়ে যায়।

এরপর এতে সুজি ও আটা দিন। অল্প অল্প করে পানি যোগ করে মেখে মাঝারি শক্ত একটি ডো তৈরি করুন। ডোর ওপর সামান্য তেল মেখে ঢেকে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। বিশ্রাম দিলে ডো নরম ও মসৃণ হবে।

সময় হলে আবার ডোটি একটু মেখে নিন। হাতে সামান্য তেল মেখে ডো থেকে সমান আকারের লেচি কেটে নিন। বেলন দিয়ে গোল আকারে পুরি বেলে প্রস্তুত করুন।

কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে মাঝারি আঁচে একে একে পুরিগুলো ছেড়ে দিন। দুপাশ সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা হয়ে গেলে গরম গরম মুলার পুরি টমেটোর চাটনি ও সালাদের সঙ্গে পরিবেশন করুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930