IMG-LOGO

শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জীশারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ওমণ্ডপ সভাপতিদের সঙ্গে ভূমিমন্ত্রীর মতবিনিময়শাহমখদুম কলেজে সম্প্রীতি সভা: গুজব ও উসকানি প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানগোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভাগোদাগাড়ীতে চায়না প্রজেক্ট সংলগ্ন সরকারি খাল ভরাট করে বন্ধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে ইউএনও-কে লিখিত আবেদন‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে’ কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব নিশাতনন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা‘বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই’বাগমারায় কবর খননের সময় ৬.৭ কেজি কষ্টিপাথর উদ্ধারবদলগাছীতে প্রাথমিক শিক্ষক বদলি ; নিয়ম মেনে নাকি নীতিমালা লঙ্ঘনআত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যুবাগমারায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির সংবর্ধনা ও স্বাস্থ্যসেবা মতবিনিময় সভানিয়ামতপুরে অবাধে বন বিভাগের গাছ কাটার অভিযোগবলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই
Home >> লাইফস্টাইল >> অতিরিক্ত দুশ্চিন্তার কারণে যেসব রোগ হতে পারে

অতিরিক্ত দুশ্চিন্তার কারণে যেসব রোগ হতে পারে

ধূমকেতু নিউজ ডেস্ক : দুশ্চিন্তা আমাদের এমন এক সঙ্গী, না চাইতেও যে সঙ্গে সঙ্গে থাকে। একটি দূর হতে না হতেই আরেকটি চলে আসে। আর একবার একে মেনে নিলেই সর্বনাশ। দুশ্চিন্তা তখন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরবে। বর্তমান সময়ে চাইলেও দুশ্চিন্তামুক্ত থাকা হচ্ছে না। আশেপাশের কেউ হাঁচি কিংবা কাশি দিলেও চিন্তিত হতে হয়, করোনা নয়তো! নিজেকে এবং পরিবারের সবাইকে ভালো রাখতে নানা দুশ্চিন্তা এসে ভর করে। কিন্তু এই দুশ্চিন্তাই নানা রকম রোগ ডেকে আনতে পারে। এমনটাই প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।

যেসব সমস্যা হতে পারে:

  • দুশ্চিন্তা বাড়লে অনেকেই যা সামনে যা পান তাই খেতে শুরু করেন, অলস হয়ে শুয়ে কিংবা বসে থাকেন। কেউবা হয়ে পড়েন নেশাগ্রস্ত। ফলে বাড়ে ওজন। ওজন বাড়লে এর সঙ্গেসম্পর্কিত অসুখবিসুখের আশঙ্কাও বাড়ে। যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস, হাই কোলেস্টেরল, ফ্যাটি লিভার, হৃদরোগ, গেঁটে বাত ইত্যাদি।
  • মানসিক চাপের সঙ্গে সরাসরি যোগ রয়েছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের। অনিদ্রা ও খিটখিটে মেজাজেরও সম্পর্ক রয়েছে মানসিক চাপের সঙ্গে। এসবের ফলে কমে রোগ প্রতিরোধ ক্ষমতা। বাড়ে সংক্রমণের আশঙ্কা।
  • দুশ্চিন্তার কারণে গ্যাস্ট্রিক, বদহজম বাড়ে।
  • ঋতুস্রাব অনিয়মিত হওয়ার মূলেও রয়েছে এই দুশ্চিন্তাই।

দুশ্চিন্তা কমাতে যেসব নিয়ম মেনে চলবেন:

  • নতুন স্বাস্থ্যকর অভ্যাসগুলোর সঙ্গে অভ্যস্ত হয়ে যান। ‘নিউ নর্মাল জীবন’কে মেনে নিন। যত তাড়াতাড়ি মানতে পারবেন, তত ভালো থাকবেন।
  • মনের উপর চাপ পড়তে দেবেন না। সব সময় মন হালকা রাখার উপায় খুঁজে নিন। বই পড়া হোক কি গান শোনা, ঘরে বসে সিনেমা দেখা বা হালকা ব্যায়াম করা যেকোনো পথ বেছে নিন।
  • সব সময় খবর, সিরিয়াস টক শো দেখবেন না। কমেডি শো, কার্টুন এসব দেখতে পারেন টিভিতে।
  • ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও স্থুলতার সমস্যা থাকলে নিয়ম মেনে শরীরচর্চা করুন।
  • মন চাইলেই কিছু একটা খেয়ে ফেলবেন না। শরীর ও মন সুস্থ রাখতে খাবারে নিয়ন্ত্রণ আনা জরুরি। অতিরিক্ত লবণ, ভাজাভুজি, অতিরিক্ত মিষ্টি যতটা সম্ভব এড়িয়ে চলুন।
  • ভালো ঘুম আপনার দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে দেবে। কিন্তু দুশ্চিন্তা কাটাতে ঘন ঘন চা-কফি-কোল্ড ড্রিঙ্কস পান করবেন না। তাতে ঘুমে ব্যাঘাত ঘটবে।
  • এসবের পরেও সমস্যা বাড়তে থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে ওষুধ খেয়ে সমস্যা ডেকে আনবেন না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930