IMG-LOGO

শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মার্ক এঞ্জেলো রিভার আওয়ার্ডপাওয়ায় গবেষক মাহবুব সিদ্দিকী সংবর্ধনারাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিতভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে আম ব্যবসায়িদের মারধরের ঘটনায় আটক-১০সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযানগোমস্তাপুরে আম ব্যবসায়িদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষকসিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় নিজের হাতে লাগানো গাছের সাথে আবুল কালাম আজাদনওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরাজার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জী
Home >> লাইফস্টাইল >> অতিরিক্ত চুল পড়ার কারণ ও সমাধান

অতিরিক্ত চুল পড়ার কারণ ও সমাধান

ধূমকেতু নিউজউজ ডেস্ক : চুল মানুষের সৌন্দর্যের বড় অলংকার। ইদানীং লকডাউনে থেকে বেশিরভাগ মানুষের সমস্যা হচ্ছে যে, খুবই দ্রুতবেগে চুল পড়ে যাচ্ছে। অনেকের তো আবার টাক হওয়ার অবস্থা। যেকোনো সমস্যার সমাধান করার আগে খুঁজতে হবে এই সমস্যা হওয়ার কারণ।

চুল দ্রুত পড়ে যাওয়ার কারণ

দুশ্চিন্তা করা।

ভিটামিন ‘ই’ ও ‘ডি’-এর অভাব। বিশেষ করে চুলে সূর্যের আলো না লাগলে এবং ভিটামিন-‘ই’ জাতীয় খাবার না খেলে।

প্রোটিন জাতীয় খাবারের অভাব।

বংশগত কারণ।

দীর্ঘমেয়াদি কিটো ডায়েট অথবা লো-কার্বস ডায়েট করলে।

চুলে অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার করা বিশেষ করে রিবোন্ডিং, হেয়ার স্প্রে ব্যবহার করা।

সময়মতো না ঘুমানো এবং ঘুম কম হওয়া।

চুলের যত্ন না নেয়া।

ঠিকমতো চুল না আঁচড়ানো।

হরমোনের দ্রুত পরিবর্তন।

গর্ভাবস্থায় ও বাচ্চা প্রসবের পর।

অতিরিক্ত অপ্রয়োজনীয় ওষুধ সেবন ইত্যাদি।

যেভাবে খাবারের মাধ্যমে চুল পড়া কমবে এবং নতুন করে চুল গজাবে

প্রোটিন জাতীয় খাবার

প্রোটিন জাতীয় খাবারের মধ্যে দুই ধরনের প্রোটিন আছে যেমন- প্রাণিজ ও উদ্ভিজ প্রোটিন। ১ম শ্রেণির প্রোটিন যেমন ডিম, দুধ, মাছ প্রতিদিন খাবেন এবং মাংস সপ্তাহে দুদিন খাবেন। ২য় শ্রেণির প্রোটিনের মধ্যে আছে ডাল, কোনো লিজিউম জাতীয় খাবার যা চুল গজাতে সাহায্য করবে। দুধ যেহেতু আদর্শ খাবার তাই প্রতিদিন দুধ পান করবেন।

ভিটামিন-ই ও বায়োটিন যুক্ত খাবার

যেকোনো মাছের তেলে ভিটামিন ‘ই’ থাকে। ভিটামিন-‘ই’ চুলের হরমোনাল বৃদ্ধি করে। ভেজিটেবল ওয়েল যেমন অলিভ ওয়েল, সরিষার তেল, সূর্যমুখীর তেল ইত্যাদিতে ভিটামিন-ই আছে। যেকোনো বাদামে ভিটামিন-ই আছে। একজন প্রাপ্ত বয়স্ক মানুষ প্রতিদিন ১৫ মি. গ্রাম বাদাম খেতে পারবেন। বায়োটিনযুক্ত খাবার চুলের বৃদ্ধিতে সহায়তা করে। বায়োটিন সবচেয়ে বেশি পরিমাণে আছে কাঠবাদাম, কাজুবাদাম, আখরোট, টমেটো ও পালং শাকে। ভিটামিন ‘ই’ ও বায়োটিন যুক্ত খাবার চুলকে করে স্বাস্থ্য উজ্জ্বল, ঘন ও মসৃণ।

ভিটামিন-ডি যুক্ত খাবার

সূর্যের আলো চুলের জন্য অনেক উপকারী। বিশেষ করে চুলে যখন সরাসরি রোদ পড়ে চুলের স্কাল্প সহজেই তখন ভিটামিন-ডি পায় এবং এতে চুল পড়া বন্ধ হয়। তাই প্রতিদিন প্রায় ৫-৮ মিনিট সকালের রোদে দাঁড়িয়ে থাকবেন। এছাড়াও টকদই, পনির, ছানা, দুধ, কাঠবাদাম, পালং শাক, সামুদ্রিক মাছ, শুঁটকি মাছ ইত্যাদিতে ভিটামিন-ডি আছে। ভিটামিন-ডি যুক্ত খাবার নিয়মিত গ্রহণ করলে চুল পড়া বন্ধ হয়।

ওমেগা-৩ ও ওমেগা-৬ ফ্যাটি এসিড যুক্ত খাবার

সামুদিক মাছ, কাঠবাদাম, আখরোট, ডিম, অলিভ ওয়েল ইত্যাদিতে ওমেগা-৩ ও ওমেগা-৬ যুক্ত ফ্যাটি এসিড আছে যা চুলের হরমোনাল ব্যালেন্স ঠিক রাখে, চুল পড়া রোধ করে এবং ফাংগাল ইনফেকশন থেকে চুলের স্কাল্পকে রক্ষা করে।

ভিটামিন-সি যুক্ত খাবার

আমলকীতে ১০০% ভিটামিন-সি আছে। প্রতিদিন সকালে একটি করে আমলকী খাবেন এতে করে চুলের ফাংগাল ইনফেকশন হওয়া থেকে রোধ পাওয়া যাবে, চুল সুন্দর ও মসৃণ হবে। চুলের পুষ্টি অ্যাবসরবেশনের জন্য ভিটামিন ‘সি’র প্রয়োজন আছে যেমন লেবু, কাঁচামরিচ, কাঁচা আম, লিচু, পেয়ারা, বাতাবী লেবু, তেঁতুল, যেকোনো টক জাতীয় ফল ইত্যাদি।

ভিটামিন-এ যুক্ত খাবার

ভিটামিন-‘এ’ হলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন। ভিটামিন-‘এ’র মধ্যে মিষ্টিআলু, গাজর ইত্যাদি চুলের জন্য উপকারী। এতে থাকা বিটা ক্যারোটিন চুলকে সুন্দর ও স্বাস্থ্য উজ্জ্বল করতে সাহায্য করে। যেকোনো শাক এবং ভিটামিন-এ যুক্ত সবজি তেলের সাথে রান্না করলে সহজেই শোষিত হয় এবং চুল পড়া রোধ করে নতুন করে চুল গজাতে সাহায্য করে।

যেভাবে চুলের যত্ন করবেন

নিয়মিত সপ্তাহে ২-৩ দিন চুলে তেল লাগিয়ে স্কাল্পে ভালোভাবে ম্যাসাজ করবেন। যেমন- নারিকেল তেল, বাদামের তেল, সরিষার তেল, অলিভ ওয়েল, তিলের তেল, ভিটামিন ই, ক্যাস্টোর ওয়েল। এই তেল একসাথে মিশিয়ে ম্যাসাজ করলে খুব দ্রুত চুল লম্বা হবে এবং চুল পড়া ১০ দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে।

প্রতিদিন ৫-৬ বার চুল আঁচড়াবেন। যত বেশি স্কাল্পে চিরুনি পড়বে তত বেশি চুলের ব্লাড সার্কুলেশন ভালো হবে এবং চুল পড়া বন্ধ হবে।

চুলের জন্য কোনো মেডিসিন খাবেন না। চেষ্টা করুন প্রাকৃতিক খাবার ও ঘরোয়া পদ্ধতিতে যত্নের মাধ্যমে চুল নতুন করে গজানোর।

ভালো ব্রান্ডের তেল এবং শ্যাম্পু ব্যবহার করুন।

নিয়মিত পানি পান করুন। দুশ্চিন্তা পরিহার করুন।

ভেজা চুল বাঁধবেন না। চুল শুকানোর জন্য ফ্যানের নিচে থাকুন।

নিয়মিত দুধ, ডিম, মাছ, মাংস, বাদাম, ভেজিটেবল তেল ইত্যাদি খাবেন। এতে চুল সুন্দর থাকবে।

লেখক: চিকিৎসক, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, ফরাজী হাসপাতাল লিমিটেড

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930