IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননামহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানারাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটকপোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটমান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীনমাটি ভরাট প্রকল্পের টাকা নয় ছয় মহাদেবপুরে বয়লারের ছাঁইদিয়ে স্কুল মাঠ ভরাটঅদম্য মেধাবী : চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরন হবে কি সাদিয়ার৭ দফা দাবি বিবেচনা ও রিকুইজিশান এর বিপরীতেভাড়া প্রাপ্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপিমান্দায় সীমানা প্রাচীর ভেঙে স্কুলের জমিদখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন
Home >> লাইফস্টাইল >> ফল খাওয়ার সেরা সময়

ফল খাওয়ার সেরা সময়

ধূমকেতু নিউজ ডেস্ক : আমরা সবাই জানি ফল খেলে স্বাস্থ্যের উন্নতি হয়। কিন্তু কখন ফল খেলে উপকার পাওয়া যায় সেটা অনেকেই জানি না। কেউ কেউ খালি পেটে ফল খেতে নিষেধ করেন, তারা ভরা পেটে ফল খাওয়ার কথা বলেন। তাদের এই তথ্য সঠিক নয়। ফল খাওয়ার সেরা সময় সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে। তবে এর আগে নির্দিষ্ট পরিমাণ পানি খেয়ে নিতে হবে।

অনেকে অ্যাসিডিটির সমস্যায় দিনের বেশ কিছু সময় বাদ রেখে ফল খাওয়ার সময়কে নির্দিষ্ট করেন। এমনকি রাতেও ফল খেতে ভয় পান অনেকে। কিন্তু খালি পেটে ফল খেলে একেবারেই অ্যাসিডিটি হবে না আপনার। এতে আপনার ডাইজেস্টিভ সিস্টেম সজাগ হয়ে যায়। কারণ, রাতের অনেকটা সময় আপনার পেট খালি থাকে। তাই প্রথমে পানি খেয়ে আদ্রতার পরিমাণ বাড়িয়ে তারপর ফল খেয়ে নিন।

এর ফলে দিনের শুরুতে শরীর চাঙ্গা হবে আপনার। প্রয়োজন হবে না চা কফির। সকালে খালি পেটে খেতে পারেন আপেল, কমলালেবু বা পেঁপে, কলা। মনে রাখবেন, এতে আপনার অ্যাসিডিটির পরিমাণও কমে যাবে।

রোজ সকালে একটা করে ফল খাওয়ার পর শরীর চর্চা করলে উপকার আরও বেশি পাওয়া যাবে। শরীরে থেকে কেটে যাবে দুর্বলতাও। খালি পেটে ফল কখনই আপনার শরীরে ডেকে আনবে না অ্যাসিডিটির সমস্যা। খাবারের বেশ কিছুক্ষণ আগে ও পরে খেলেও উপকারিতা পাবেন।

মনে রাখবেন, যাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে, তারা দই, লবণ বা চিনি মিশিয়ে ফল খাবেন না। আর ফল খাওয়ার পরই পানিও খাবেন না।

তবে রাতে খাওয়ার পর ফল না খাওয়াই ভালো। কারণ ফলের মধ্যে থাকা চিনি শরীরে বাড়তি এনার্জি এনে ঘুমের পরিমাণ কমিয়ে দেয়। তাই ঘুমাতে যাওয়ার অন্তত ঘণ্টা দুই আগে ফল খেতে পারেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031