IMG-LOGO

রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজশাহীতে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচিবাঘায় পদ্মা পাড়ে তিন দিনের নৌকা বাইচ উৎসব প্রথম বাংলার বাঘ, নিরাপত্তা নিয়ে প্রশ্নআজকের শিক্ষার্থীরাই আগামী দিনে নেতৃত্ব দিবে ভূমিমন্ত্রী মিনুশিক্ষা, নৈতিকতা ও বিশ্বমানের নাগরিক গড়ার ওপর ভূমিমন্ত্রীর গুরুত্বারোপরাজশাহী মহানগরীর সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান (৩য় পর্যায়) প্রকল্পের সমীক্ষা বিষয়ক কর্মপরিকল্পনানন্দীগ্রামে বিনামূল্যে চক্ষু শিবিরচারঘাটে অধিকাংশ ডাকঘরে নেই নিজস্ব ভবন সাইনবোর্ডে ডিজিটাল লিখা থাকলেও নেই র্কায্যক্রমরহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে মজিবুর সভাপতি, আব্বাস সম্পাদক নির্বাচিতমটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনশিমলা পার্কের সুরক্ষা নিশ্চিতসহ পাখির আবাসস্থল রক্ষার দাবিপ্রজ্ঞা, গবেষণা ও কবিতার মেলবন্ধন: বাল্যবন্ধু ড. শহীদুল জাহীদকে নিয়ে গর্ববিশ্ব পরিযায়ী পাখি দিবসে সিংড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণপ্রথম স্ত্রীর বাড়ি যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধেআবার আলোচনায় পুরোনো প্রেম,অভিনেত্রী তমা মির্জার প্রশংসায় পরিচালক রায়হান রাফীরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ
Home >> লাইফস্টাইল >> পেটের অতিরিক্ত চর্বি কমাতে কী করবেন

পেটের অতিরিক্ত চর্বি কমাতে কী করবেন

ধূমকেতু নিউজ ডেস্ক : পেটের অতিরিক্ত চর্বি শরীরের জন্য মোটেও ভালো নয়। পেতে অতিরিক্ত চর্বির কারণে শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাধে। তাই অতিরিক্ত চর্বি থাকলে তা অবশ্যই কমিয়ে ফেলতে হবে।

তবে অনেক কিছু করেও হয়তো পেটের অতিরিক্ত চর্বি কমছে না। অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে যেসব অসুখ সহজেই শরীরে বাসা বাধে তার অন্যতম ফ্যাটি লিভার।

এ বিষয়ে হলি ফ্যামিলি হাসপাতালের কার্ডিওলজি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. উত্তম কুমার দাস যুগান্তরকে বলেন, আমাদের সবারই লিভারে একটা নির্দিষ্ট পরিমাণে চর্বি থাকে। তবে মাত্রাতিরিক্ত চর্বি জমে গেলে বিভিন্ন রোগ হতে পারে।

তিনি বলেন, পেটে অতিরিক্ত চর্বির কারণে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, কোমর ও হাঁটুর ব্যথার সমস্যা হতে পারে। আর অল্প পরিশ্রমেই বুক ধড়ফড়, ক্লান্তি, ঘুম কম হওয়া ও শ্বাসকষ্টের সমস্যা হতে পারে।

আসুন জেনে নিই কী করবেন-

১. পেটে অতিরিক্ত চর্বি কমানোর জন্য পরিমিত আহার ও নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন। পেট পুরে না খাওয়াই ভালো। খাবার ভালো হজম হবে। অতিরিক্ত ক্যালোরির সমস্যাও হবে না।

২. পেটের অতিরিক্ত চর্বি কমাবে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। নিয়মিত মাছ-মুরগি ও টার্কির বুকের মাংস খেলেও ফ্যাটি লিভারের সমস্যা কমে যায়।

এ ছাড়া ডিমও খেতে পারেন। পেটের অতিরিক্ত চর্বির কারণে লিভারের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। ডিমে থাকা উচ্চ পরিমাণ প্রোটিন ও কোলেস্টেরল লিভারের ক্ষতি পূরণে সহযোগিতা করে।

৩. বাদাম, আখরোট, কাজু, পেস্তাবাদাম, সূর্যমুখীর বীজ, কুমড়ার বীজ পেটের অতিরিক্ত চর্বি কমায়।

৪. বাদাম ও বীজের মতো একটি স্বাস্থ্যকর ফল হচ্ছে অ্যাভোকাডো। এটি লিভারে অতিরিক্ত চর্বি কমায়।

৫. রসুন হৃদরোগের জন্য একটি উপকারী খাবার। নিয়মিত রসুন খেতে পেটের অতিরিক্ত চর্বি কমে।

৬. বাড়িতে তৈরি খাবার খাওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত তেল-মসলা, ঘি-মাখন এড়িয়ে চলুন। রেড মিট খাবেন না। ফাস্টফুড, ডিপ-ফ্রাই করা খাবার, আইসক্রিম, কোল্ড ড্রিংকস, অ্যালকোহল না খাওয়াই ভালো। বদলে স্ন্যাক্স হিসেবে খান ফল, স্যালাড, আমন্ড, টকদই ইত্যাদি।

৭. সকালে ঘুম থেকে উঠে বা বিকালে কমপক্ষে ৪০ মিনিট হাঁটুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930