IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> লাইফস্টাইল >> খাওয়ার সময় স্ক্রিনে চোখ, বিপদ কতটা?

খাওয়ার সময় স্ক্রিনে চোখ, বিপদ কতটা?

ধূমকেতু নিউজ ডেস্ক : বিনোদন আমাদের সর্বক্ষণই চাই। আর সেই বিনোদনের অন্যতম মাধ্যম এখন মোবাইল, কম্পিউটার এবং টেলিভিশন। এমন অবস্থা, এখন এক মুহূর্তও আমরা স্ক্রিন ছাড়া কাটাতে চাইনা। এমনকী খাওয়ার সময়টুকুও স্ক্রিনে মুখ গুজে থাকেন অনেকে। কিন্তু এটিও যে কতটা বিপদের, সেটি কি জানেন?

খাবার খাওয়ার সময় টিভি দেখার অভ্যাস থাকলে প্রথমেই যেই সমস্যা হয় তা হলো মোটা হয়ে যাওয়া। কারণ খাবার সময় টিভি, মোবাইল কিংবা কম্পিউটারে মনোযোগ থাকার কারণে আপনি যে প্রয়োজনের তুলনায় অনেক বেশি খেয়ে ফেলছেন তা নিজেই বুঝতে পারেন না। তাই আপনার দিন দিন মোটা হওয়ার প্রবণতা বেড়ে যাবে নিশ্চিত।

খাওয়ার সময় স্বাভাবিক প্রক্রিয়া হলো, খাবারের দিকে মনোযোগ দেওয়া। তাহলেই খাবার সঠিকভাবে হজম হয়। কারণ মনোযোগ অন্য দিকে থাকলে পেটে ঠিকমতো হজম পক্রিয়া শুরু হয় না। তখনই খাদ্য হজমে সমস্যা দেখা দেয়।

খাওয়ার সময় একটু এদিক-ওদিক হলেই আপনার খাবার খাদ্যনালীর বদলে শ্বাসনালীতে পৌঁছে যেতে পারে। এই ঘটনা ঘটলে শ্বাসকষ্ট হয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে, এমনকী মৃত্য়ুও হতে পারে।

এ থেকে মুক্তির উপায়

মুঠোফোন দূরে রাখুন। ফোন দূরে রাখলেই সব সমস্যার সমাধান হতে পারে। প্রথম প্রথম কষ্ট হবে। তবে তারপর সব ঠিক হয়ে যাবে।

টেলিভিশন নেই এমন ঘরে খেতে বসুন। তাহলে টেলিভিশনের দিকে চোখ যাওয়ার আর সুযোগই থাকেনা।

পরিবারের সবাই একসঙ্গে খেতে বসুন। একে অপরের সঙ্গে কথা বলুন, নিজেদের সারাদিনের কথা শেয়ার করুন। ছোট থেকে বড় সকলেই এই খাবার টেবিলে অংশগ্রহণ করুন।

ছোট থেকেই বাচ্চাদের খাওয়ার সময় মোবাইল বা টেলিভিশন ব্যবহার করতে দেবেন না। তাহলে বড় হয়েও তাদের এই সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা কমবে।

মোবাইল বা টেলিভিশনে খুব আসক্তি থাকলে একজন মনোবিদের পরামর্শ নিতে পারেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ