IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা
Home >> লাইফস্টাইল >> একশ’ বছর বাঁচতে ৪টি খাবার খাবেন

একশ’ বছর বাঁচতে ৪টি খাবার খাবেন

ধূমকেতু নিউজ ডেস্ক : বেশির ভাগ মানুষেরই ইচ্ছা দীর্ঘায়ু হওয়া। কিন্তু শুধু দীর্ঘায়ু পেলেই হল না, তার সঙ্গে চাই সুস্থ ভাবে বাঁচাও। সুস্থ ভাবে বাঁচার জন্য কী করবেন? প্রথমেই বাদ দিতে হবে ধূমপানের অভ্যাস। কমাতে হবে মদ্যপান।

আর ভাল রাখতে হবে মন। মানসিক চাপও কমিয়ে দেয় আয়ু। মোটামুটি এই ক’টি বিষয় তো সকলেরই জানা। দীর্ঘায়ু পেতে এগুলির সঙ্গেই খাদ্যাভ্যাসেও আনতে হবে বদল। অতিরিক্ত ভাজাভুজি, মিষ্টি এবং নোনতা খাবারও বাদ দিতে হবে। আর নিয়ম করে খেতে হবে কয়েকটি খাবার।

কোন কোন খাবার বাড়িয়ে দিতে পারে আয়ু? রইল এমন চারটি খাবারের সন্ধান। নিয়ম করে এগুলি খেলে ১০০ পর্যন্ত সুস্থ ভাবে বেঁচে থাকা সম্ভব।

• মধু: হৃদ্‌রোগ এবং ক্যানসারের আশঙ্কা অনেক খানি কমিয়ে দিতে পারে মধু। রোজ নিয়ম করে এক চামচ খাঁটি মধু খেলে এই অসুখগুলির আশঙ্কা অনেক কমে যায়। স্তন, যকৃত এবং অন্ত্রের ক্যানসারের আশঙ্কা অনেক কমে মধু খেলে। দীর্ঘ দিন সুস্থ ভাবে বাঁচা সম্ভব এর প্রভাবে।

• ছাগলের দুধ: ছাগলের দুধেও এমন কিছু উপাদান রয়েছে, যেগুলি ক্যানসার প্রতিহত করতে সাহায্য করে। যে মহিলারা নিয়মিত ছাগলের দুধ খান, তাদের স্তনের ক্যানসারের আশঙ্কা অনেক কমে যায়। তবে কতটা পরিমাণে এই দুধ খাবেন, তা চিকিৎসকের থেকে জেনে নেওয়া উচিত।

• বেদানা: দীর্ঘায়ু পাওয়ার বিষয়ে অনেক সাহায্য করতে পারে এই ফল। এর নানা ভিটামিন রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে দেয় তো বটেই, কিন্তু তার পাশাপাশি রয়েছে আরও অনেক গুণ। বেদানা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। বেদানার কয়েকটি উপাদান পেশির ক্ষয়ের পরিমাণ অনেক কমিয়ে দিতে পারে। এ ছাড়াও বার্ধক্যজনিত নানা অসুখ, স্নায়ুর নানা সমস্যাও কমিয়ে দিতে পারে বেদানার বেশ কয়েকটি উপাদান। ফলে নিয়মিত একটি করে বেদানা খেলে বার্ধক্যের ছাপ কম পড়ে শরীরে।

• কাঁচকলা: দীর্ঘায়ু পেতে নিয়মিত কাঁচকলা খান। এটিও দারুণ কাজের। রক্তচাপের কারণে অনেকেই হৃদ্‌রোগের মতো সমস্যায় আক্রান্ত হন। কাঁচকলা নিয়মিত খেলে এই সমস্যা কমে। কারণ এটির নানা উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এ ছাড়াও কিডনির ক্যানসার প্রতিহত করতে পারে কাঁচকলার কয়েকটি উপাদান। সূত্র: আনন্দবাজার

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031