IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> লাইফস্টাইল >> সেলফির জন্য বাড়ছে উকুন সমস্যা!

সেলফির জন্য বাড়ছে উকুন সমস্যা!

ধূমকেতু নিউজ ডেস্ক : পৃথিবীটা ছোট হতে হতে সত্যিই হাতের মুঠোয় চলে এসেছে। স্মার্টফোনের কল্যাণেই সেলফির আমদানি। মানুষ যেখানেই থাকুক না কেন সেলফি তোলা যেন মাস্ট! এই সেলফির জন্যই বাড়ছে উকুনের সমস্যা, দাবি আইরিশ ফার্মেসি ইউনিয়ন এগজিকিউটিভ কেইট্রিওনা ও’ রিওরডানের।

আইরিশ গবেষকেরা জানান, সাধারণত উকুনের সমস্যা ছোটদেরই বেশি হয়। কিন্তু এখন তরুণ-তরুণীদের মধ্যেও এই সমস্যা প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে।

এর অন্যতম কারণ স্মার্টফোনের বাড়বাড়ন্ত ও সেলফি তোলার প্রবণতা। এর কারণ হিসেবে কেইট্রিওনা জানাচ্ছেন, সেলফি তোলার জন্য দু’জন মানুষকে ছোট্ট স্মার্টফোনের ক্যামেরার ফ্রেমের মধ্যে আসতে হয়। ফলে একজনের মাথা থেকে সহজেই উকুন অন্যের মাথায় চলে যায়।

খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করতে পারে উকুন। তাতেই সমস্যা বাড়ে। কেইট্রিওনার এই বক্তব্যকে সমর্থন করেছেন আইরিশ চিকিৎসকদের একাংশ।
তারা জানাচ্ছেন, আগে প্রাইমারি স্কুল পড়ুয়াদের উকুনের সমস্যা বেশি হত। এখন সেকেন্ডারি স্কুলের ছাত্র-ছাত্রীরাও এই সমস্যায় ভুগছেন।

এর অন্যতম কারণ স্মার্টফোন ও সেলফি। মাথার চুলের মাধ্যমে ‘চালান’ হয়ে সহপাঠীদের মাথায় খুব সহজেই চলে যায় উকুন। পরে পাকা আস্তানা গড়ে তোলে। বাবা-মা বা বাড়ির অন্যদের মাথাতেও চলে যেতে পারে চলমান এই আতঙ্ক।
আদতে উকুন তেমন ক্ষতিকারক না হলেও নিয়মিত মাথা চুলকুনি বিরক্তির কারণ হয়ে ওঠে।

এর থেকে সহজে নিস্তার পাওয়া সহজ নয়। বাজারচলতি শ্যাম্পুতে ব্যবহৃত রাসায়নিকে মাথার চুলের ক্ষতি হতে পারে। আবার বিশেষ চিরুণি ব্যবহার করা প্রবল অস্বস্তির। তাই সেলফি তোলার আগে সাবধান হোন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ