IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> লাইফস্টাইল >> পানি কম খেলে বাড়তে পারে ওজন

পানি কম খেলে বাড়তে পারে ওজন

ধূমকেতু নিউজ ডেস্ক : পানি ছাড়া মানব জীবন অচল। তাই পানির অপর নাম জীবন। শরীরে পানি অধিক গুরুত্বপূর্ণ। তাই বিষেজ্ঞরা সারাদিনই কিছুক্ষণ পর পর পানি খেতে বলেন। তাতে শরীর সতেজ থাকে। শরীরের বহু দূষিত পদার্থ থেকেও মুক্তি পেতে সাহায্য করে।

কিন্তু আমরা বেশিরভাগ সময়ই নিয়ম করে পানি খাই না। হয়তো পানি নিয়ে বেরোতে ভুলে গেলেন। কিংবা কাজের চাপে পানি খাওয়ার কথা খেয়ালই রইল না। অথবা সময় পেলেন না। কেউ বা বার বার শৌচালয়ে ছুটতে যাওয়ার চিন্তায় পানি কম খান। অনেক ক্ষণ পর গলা যখন শুকিয়ে একেবারে কাঠ, তখন পানি খেলেন।

দিনের পর দিন এমন চললে শরীর ভেতর থেকে শুকিয়ে যায়। তার সঙ্গে শুরু হয় নানা ধরনের সমস্যা। ওজন বেড়ে যাওয়ার আশঙ্কাও বাড়ে।

পানি যেমন কর্মশক্তি জোগায়, তেমনই শরীরের তাপমাত্রা রাখে নিয়ন্ত্রণে। তবে এর সঙ্গে আরও একটি কাজ করে। তা হল, পেট কিছুটা ভর্তি রাখতে সাহায্য করে পানি। কিন্তু পানি কম খেলে বেশি ক্যালোরিযুক্ত খাবার খাওয়ার প্রবণতা বাড়ে। বার বার খিদে পায় কম পানি খেলে।

এ দিকে, শরীরের যতটা প্রয়োজন, তার চেয়ে বেশি খাবার খেলে বাড়ে ওজন। আরও একটু বেশি ক্যালোরিরও প্রয়োজন পড়ে শরীরের। কারণ পানি যে কাজের শক্তি জোগায়, এ ক্ষেত্রে তা-ও খাদ্য থেকে পেতে হয় শরীরের।

তা ছাড়া, কম পানি খেলে শরীর পানি সঞ্চয় করতে থাকে। ফলে অন্য খাবার খেলেও তা হজম হওয়া হয় কঠিন। ফলে ওজন বৃদ্ধির পাশাপাশি অন্যান্য সমস্যাও বাড়ায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ