বৃহস্পতিবার রাতের থইথই বৃষ্টিতে—
ভিজে উঠলো কবিতার মন এবং মগজ।
মেঘের পেটে জন্ম নিল বোকা প্রেমিক
যার রক্তের ভেতর শুধু বিরহ-বিচ্ছিন্ন বৃষ্টি।
আষাঢ়-শ্রাবণে আঁকা রক্তদহ মনের
আর কী দোষ বলো?
উতলা হওয়ার লোভে যার সৃষ্টি—
জলজট ও জনধারা।
একদিন অচেতন শরীর বৃষ্টিতে ভিজে উঠলো দূরপাল্লার মালবাহী ট্রাকের মতো।
সেই প্রথম কৌম বৃষ্টিকে খুব কাছে নিল মানুষ,
মানসিক ট্রমা আর আয়ু উদ্ধারের আলিঙ্গনে!
লেখক :ইসতিয়াক আহমেদ হৃদয় ,আক্কেলপুর ,জয়পুরহাট।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news